এক্সপ্লোর

Abhishek Banerjee : কয়লাকাণ্ডে ইডি-র তলবে সাড়া, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে অভিষেক

Abhishek Banerjee ED Summon : কয়লাকাণ্ডে ইডি-র তলবে সাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককের। প্রশ্নমালা নিয়ে তৈরি দিল্লির ৫ আধিকারিক।

প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, কলকাতা :  ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় । নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই। আগেও তিনি দাবি করেছেন, ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। পূর্বেও ২ বার ইডি আধিকারিকদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। 

কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে আজ সকালেই ৫ ইডি আধিকারিক দিল্লি থেকে কলকাতায় আসেন। জানা গিয়েছে, প্রশ্নমালা নিয়ে তৈরি তাঁরা। জিজ্ঞাসাবাদ শুরু হয় ১১ টার পরেই। 

অন্যদিকে এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে তোপ দেগে ট্যুইট করেছে তৃণমূল। একটি ট্যুইটে লেখা হয়েছে, ‘যখনই বিজেপি শঙ্কিত হয়ে পড়ে, এই তোতাপাখিদের ছেড়ে দেয়’ ! 

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি যখনই রাজনৈতিক ভাবে পেরে ওঠে না, তখনই সিবিআই, ইডিকে ব্যবহার করে। কিন্তু ‘বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর ছক কাজ করবে না, লড়াই জারি থাকছে’ । তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের সেনাপতি। তাঁকে সামনে রেখে এগোচ্ছে দল। অনুপ্রাণিত হচ্ছে দলের যুবারা। তাই তাঁকে সফট টার্গেট করেছে বিজেপি। এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে তাঁকে বারবার টার্গেট করা হচ্ছে। বিজেপির হয়ত মনে হচ্ছে, এভাবে তৃণমূল-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোবলকে টলানো যাবে, এমনটাই মনে করছে তৃণমূল। তারাও মাথানত করবে না বলে , বলা হচ্ছে দলের তরফে। 

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল সরকার ডিসেম্বর মাসেই পড়ে যাবে। তারপর ২০২৪ সালে একসঙ্গে লোকসভা  ও বিধানসভা ভোট হবে। প্রায় একইরকম সুর বৃহস্পতিবার শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলায়। 

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, তাঁর স্ত্রী রুজিরাকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবছরের ১৪ জুন ফের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৩ জুন আবার ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা। সন্তানকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি।  এবার কয়লাকাণ্ডে অভিষেক এবং তাঁর শ্যালিকাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকল ইডি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget