এক্সপ্লোর

SIR Voters List: যাদের নাম তালিকায় নেই তাদের এবার কী করতে হবে? কমিশন জানাল...

SIR Final List: এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, '৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি।'

কলকাতা: এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। এখনও পর্যন্ত ৬৩ লক্ষ নাম বাদ। বিবেচনাধীন ৬০ লক্ষেরও বেশি। চূড়ান্ত তালিকায় বাদ সাড়ে প্রায় ৫ লক্ষের বেশি ভোটারের।

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, '৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। ৮০ হাজারের বেশি বুথের তালিকা দেওয়া হয়েছে। সব পদ্ধতি মেনেই নাম বাদ দেওয়া হয়েছে। কারও নাম বাদ গেলে চ্যালেঞ্জ করতেই পারেন। এত বড় প্রক্রিয়ার মধ্যে কিছু ভুল হতেই পারে। ইচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি। ২ ভাবে ডিলিশন হয়েছে। ERO, AERO যা করেছেন, আর ফর্ম ৭ অনুযায়ী দুটো মিলিয়ে ৫৪৬০৫৩ আছে। টোটাল ডিলিশন - ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩।' 

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, '১৫ দিনের মধ্যে আপিল করতে হবে ডিইও এবং সিইও-কে। তবে যারা জুডিকেশন ছাড়া যারা আছে তারাই পারবে আবেদন করতে। যারা অনুপস্থিত ছিলেন, তাদের খোঁজার দায়িত্ব আমাদের নয়, তাঁদেরই উচিত ফর্ম জমা দেওয়া।' 

কমিশনের বক্তব্য অনুযায়ী,  SIR-এর চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২। আর মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০। তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৩৮২ জন। নতুন ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৬ (ফর্ম ৬, ফর্ম ৬এ)। ফর্ম ৭-এ নাম বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩।
৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। 

SIR-এর আগে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন। বিবেচনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে, আশ্বাস CEO-র। ফর্ম ৭-এ নাম বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। 

তবে এদিন নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তারা সকলেই যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, এমনটা নয়। কারণ, কমিশন যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের ভোটার তালিকা প্রকাশ করেছে, তার মধ্যেই রয়েছে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে এইসব ভোটারদের নথি যাচাই করছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন জুডিশিয়াল অফিসার। কমিশনের দাবি, সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে।   

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget