এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দুর্নীতি বরদাস্ত করবে না দল', আবাস-যোজনায় কাকে নিশানা?

Awas Yojana: আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তাও দিয়েছেন তিনি।

কলকাতা: আবাস যোজনা নিয়ে বারবার অভিযোগ উঠছে রাজ্যে। বিভিন্ন জেলায় আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। পঞ্চায়েত অফিস ঘেরাও করে, পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তা অবরোধ হয়েছে। এবার আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তাও দিয়েছেন তিনি।    

কার দিকে ইঙ্গিত?
এদিন তিনি বলেন, 'ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এত বড় একটা কাজে, আশা, অঙ্গনওয়ারি কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ যা করেছে, তাতে যত প্রশংসা করা যায় ততই কম। কেন্দ্র এতদিন টাকা বন্ধ করে রেখে, হঠাৎ টাকা ছেড়েছে, তাও মাত্র ১১ লক্ষ বাড়ির জন্য। যেখানে ৫০ লক্ষ বাড়ি রয়েছে। একটু দেখে নিন যে তালিকা হয়েছে তা হয়েছে ২০১৮ সালে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুর। তখন সেখানে দায়িত্বে কে ছিলেন। কোন পরিবার ছিলেন। অবশ্যই দলের ভুল ছিল, আমরা একজনকে বিশ্বাস করেছিলাম। তার জন্য কাঁথির জনসভা থেকে আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছি। লোকে ঠকে শেখে।

দুর্নীতিতে 'জিরো টলারেন্স':
এদিন অভিষেক বলেন, 'কোনওরকম দুর্নীতি বরদাস্ত করবে না দল। ইতিমধ্যেই অনেককে বহিষ্কার করা হয়েছে।' তিনি আরও বলেন, 'সরকার কড়া নির্দেশ দিয়েছে পুরো তালিকা ঠিকমতো যাচাই করা হবে। সরকার বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সরকার সেটা করে দেখিয়েছে। বিজেপিও বলে জিরো টলারেন্স। কিন্তু ওরা সারদা মামলায় নাম জড়ালে মুখ্যমন্ত্রী করে। ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিলে তাঁকে দলে বড় পদ দেয়। তৃণমূল দুর্নীতি প্রশ্রয় দেয় না। দলের কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা তৃণমূল পালন করে।' 

পঞ্চায়েত-বার্তা:
তিনি বলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। সেখানে অমিত শাহ-নরেন্দ্র মোদি বাংলায় সভা করবে বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, '৪০ কেন ৫০০ সভা করুক, কিছু যায় আসে না। এর আগেও তো মিটিং করা হয়েছে।' অভিষেকের তোপ, ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও।

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে', ফের বার্তা অভিষেকের

সেরা শিরোনাম

Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget