এক্সপ্লোর

Abhishek Banerjee: 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে', ফের বার্তা অভিষেকের

Panchayat Poll: তিলজলার কাছে পঞ্চান্নগ্রামে নতুন তৃণমূল ভবনের ভিতপুজোর অনুষ্ঠান থেকেই এই বক্তব্য রাখেন তিনি।

কলকাতা: ফের শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে কেউ অশান্তি করলে তাঁদের প্রতিও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিলজলার কাছে পঞ্চান্নগ্রামে নতুন তৃণমূল ভবন তৈরি হবে। দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে ভিতপুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিষেক। সেখানেই এই বক্তব্য রাখা হবে। 

কী বললেন অভিষেক: 
তিনি বলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। সেখানে অমিত শাহ-নরেন্দ্র মোদি বাংলায় সভা করবে বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, '৪০ কেন ৫০০ সভা করুক, কিছু যায় আসে না। এর আগেও তো মিটিং করা হয়েছে।' অভিষেকের তোপ, ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও।

সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। হাওড়া স্টেশনে সরকারি অনুষ্ঠানে ওই স্লোগানে বিতর্ক শুরু হয়েছে। অভিষেকের মন্তব্য, 'রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে।' সঙ্গে তাঁর কটাক্ষ, 'জয় শ্রীরাম বলে কি রান্নার গ্যাসের দাম কমবে?'

দুর্নীতির বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির প্রমাণ পেলে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তৃণমূল, জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, 'জলপাইগুড়ির সভা থেকে আমি বলে এসেছিলাম আগামী ছয় মাসে আপনি নতুন তৃণমূল দেখবেন। এটাই নতুন তৃণমূল।'

চাকরিপ্রার্থীদেরও বার্তা:
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এক দফায় মিটিং করেছি চাকরিপ্রার্থীদের (Job Seekers) সঙ্গে। সবটাই একটা আইনি জটিলতার মধ্যে রয়েছে। সেই কারণেই করা যাচ্ছে না। এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলীয় তরফে আমার সামর্থ, এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার করেছি। রাজ্য সরকার এবং দলের তরফে স্পষ্ট করা হয়েছে, আমরা চাই যাঁরা আন্দোলন করছেন যোগ্যতা অনুযায়ী তাঁদের চাকরি হোক। কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে সেই আলোর বন্ধনের বাইরে আর বেরোতে পারছে না। তাই রোজ যাতে খবর হয়, এটা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে চাকরিপ্রার্থীদের বলব, এই বছরে নিজেদের সংকল্প নিতে হবে যে আপনারা সত্যের সঙ্গে থাকবেন। সরকার চায় যাতে আপনাদের চাকরি হয়। গত এক বছরে সরকার ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছে তাঁরা যেন সুবিচার পায়।''  

আরও পড়ুন: 'তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী,' কুণাল-মন্তব্যে শুরু বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget