এক্সপ্লোর

Helicopter Search: 'কপ্টারে টাকা-সোনা নিয়ে BJP ঘোরে', সুর চড়ালেন মমতা, কড়া জবাব শুভেন্দুর

Abhishek Banerjee Copter Search: ভোটের প্রচার মঞ্চ থেকে মমতা বলেন, 'হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে।'

কলকাতা: পয়লা বৈশাখের (Poila Baishakh) দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে, আচমকা চাঞ্চল্য ছড়ায়। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারের ট্রায়াল রানের সময়, আয়কর দফতর হানা দিয়েছে বলে দাবি করেছে তৃণমূল (TMC)। অভিযোগ, কপ্টারের ভিতরেও তল্লাশি চালানো হয়েছে। এই বিষয়টি নিয়ে এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

এদিন ভোটের প্রচার মঞ্চ থেকে মমতা বলেন, 'হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে। ওসব নিয়ে আমরা ঘুরি না, প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব'। তবে অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ফের কড়া জবাব শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'নির্বাচন কমিশন আগেই কপ্টারে বিশেষ নজরদারির কথা বলেছিল। দেশের আইন সবার জন্য সমান। পিসি-ভাইপোর জন্য আলাদা আইন হতে পারে না'। 

প্রসঙ্গ অভিষেকের কপ্টার তল্লাশি

বেহালা ফ্লাইং ক্লাবে তাঁর কপ্টারটি ট্রায়াল রান দিচ্ছিল। সেই সময়েই সেখানে হানা দেয় আয়কর দফতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে, তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আয়কর অফিসাররা। তল্লাশির পর কিছু খুঁজে না পেলেও, দীর্ঘক্ষণ কপ্টারটিকে উড়তে দেওয়া হয়নি বলে তৃণমূলের অভিযোগ।

আরও পড়ুন, 'রামনবমীতে অশান্তি করতে পারে বিজেপি', আশঙ্কা মমতার, উস্কানির পাল্টা অভিযোগ শুভেন্দুর

এদিকে, কপ্টার-বিতর্কের পর এবার বেহালা ফ্লাইং ক্লাবে টিম পাঠাল নির্বাচন কমিশন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসেছেন বলে জানান কমিশনের ৩ আধিকারিক। গতকালই আয়কর দফতর তল্লাশি চালায় বলে অভিযোগ করেন অভিষেক। কপ্টার চেকিং রুটিনের মধ্যে পড়ে, খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটের সময় কোনও কপ্টার ওড়ার আগে ব্যুরো অফ সিভিল এভিয়েশন থেকে চিঠি যায়। চিঠি যায় আইটি ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে রুটিন চেকিং করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং সেই রুটিন চেকেরই অংশ, খবর কমিশন সূত্রে। 

অন্যদিকে, এবার রাহুল গাঁধীর কপ্টারের তল্লাশি করল নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নীলগিরি পৌঁছতেই রাহুলের কপ্টারের তল্লাশি। ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর কপ্টারের তল্লাশি নেয় কমিশনের ফ্লাইং স্কোয়াড।  মোদির বা বিজেপির কপ্টারে তো তল্লাশি হয় না। কেন? প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget