এক্সপ্লোর

Abhishek Banerjee: জনসংযোগে বেরিয়ে ভিড়ে মিশে গেলেন অভিষেক, কোলে তুলে নিলেন শিশুকে, মেটালেন সেলফি-র আবদারও

Janasanyog Yatra: পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক।

কৃষ্ণেন্দু অধিকারী, দিনহাটা: জনসংযোগ যাত্রার (Janasanyog Yatra) শুরুতেই মিলল ব্যাপক সাড়া। মানুষের ভিড়ে মিশে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে এল কম বয়সিরা। কোথাও আবার শিশুকে নিজের কোলে তুলে নিলেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলতে শোনা গেল অভিষেককে (TMC)। 

মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক

পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক। কোচবিহারের দিনহাটা থেকে যাত্রা শুরু করলেন তিনি। গীতালদহে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। মাধাইখাল কালী মন্দিরে পুজো দেন। সেখানে অভিষেকের কানের পিছনে জবাফুলও দেখা যায়।

অভিষেককে সামনে পেয়ে এ দিন অভাব-অভিযোগের কথা জানাতে এগিয়ে আসেন সাধারণ মানুষ। তাঁদের আশ্বাস্ত করেন অভিষেক। কথা বলতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টানেন। জানান, আবাস যোজনা থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তার পরও সাধারণ মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: Dilip Ghosh: জনসংযোগ যাত্রায় অভিষেক, আলেকজান্ডারের প্রসঙ্গ টানলেন দিলীপ

এ দিন গাড়ি নিয়েই বেরিয়েছিলেন অভিষেক। কিন্তু মানুষের ঢল নামতে দেখে পায়ে হেঁটেউই এগিয়ে যান। সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। সকলের অভাব-অভিযোগ শোনেন। আশ্বাস দেন সমস্যা সমাধানের। অভিষেকের সফরে তৃণমূলের মহিলা কর্মীদের ভিড়ও চোখে পড়ার মতো। সফরে কোচবিহারে রয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহও। সেখানে সভায় ভাষণও দেন অভিষেক।

শান্তিপূর্ণ এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের সপক্ষে সওয়াল অভিষেকের

এ দিন অভিষেক বলেন, "আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।  আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, আপনাদের মতামত জানতে এসেছি আমরা।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ করতে হবে বলেও এ দিন মন্তব্য করেন অভিষেক।

জেলা নেতৃত্বের সুপারিশে নয়, মানুষের পছন্দকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। এ দিন ফের সেই আশ্বাসই দেন তিনি। বলেন, "নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে। পাঁচ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন। পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন, ঠিক করবেন আপনারা।" তৃণমূল মানুষের পঞ্চায়েত গড়তে চায় বলে মন্তব্য করেন অভিষেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget