এক্সপ্লোর

Dilip Ghosh: জনসংযোগ যাত্রায় অভিষেক, আলেকজান্ডারের প্রসঙ্গ টানলেন দিলীপ

Abhishek Banerjee: মঙ্গলবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক।

রঞ্জিত সাউ, কলকাতা: সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে (Panchayat Elections 2023)। তার আগে কোণঠাসা দল (TMC)। একের পর এক দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে দলের নেতা-বিধায়কদের। এমন পরিস্থিতিতে, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রাকে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। সেই নিয়ে এ বার কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

মঙ্গলবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক। তার আগে সকালেই তাঁকে বিদ্রুপ করতে শোনা গেল দিলীপকে। তাঁর বক্তব্য, "নতুন তৃণমূল হয়েছে। হয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল উঠে গিয়েছে এখন। তাঁর লোকেরা সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। নতুন তৃণমূল, নতুন যুগ।"

অভিষেককে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, "আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন, লোক-লস্কর, হাতিঘোড়া নিয়ে, সেই রকমই হচ্ছে। আমি উত্তরবঙ্গে ছিলাম। শুনলাম এক একটি তাঁবুর এক দিনের ভাড়া ২৫ হাজার টাকা। লক্ষ লক্ষ টাকা ভাড়ায় যাবে। তৃণমূল এ ভাবেই হয়ত সর্বভারতীয় দল হওয়ার চেষ্টা করছে।"

আরও পড়ুন: Abhishek Banerjee: জনসংযোগে বেরিয়ে ভিড়ে মিশে গেলেন অভিষেক, কোলে তুলে নিলেন শিশুকে, মেটালেন সেলফি-র আবদারও

পঞ্চায়েত নির্বাচনের আগে দু'মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক। জেলায় জেলায় ঘুরবেন তিনি।  তাঁবুতে কাটাবেন রাত। মঙ্গলবার কোচবিহার থেকে তাঁর নেতৃত্বে শুরু হল ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। পঞ্চায়েত নির্বাচনের আগে টানা দু'মাস পথেই কাটাবেন অভিষেক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এর পর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা। এ দিন দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে জনসভাও করবেন। 
তার পর বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তৈরি রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারেের উদ্দেশে। 

অভিষেকের জন্য এই সফরে তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু, যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান। এই তাঁবুতেই রাত কাটাচ্ছেন অভিষেক। পাশে দাঁড় করানো শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারাভান। সেখানে বসার জায়গা ছাড়াও রয়েছে রান্নার ব্যবস্থা এবং শৌচাগার। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget