এক্সপ্লোর

Abhishek Banerjee: রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক, কোথায়, কখন সভা করবেন?

TMC Abhishek Banerjee Campaign: তৃণমূলের তরফে এই প্রচারের নাম দিয়েছে- জন গর্জন সভা। ১৪ মার্চ থেকেই 'জন গর্জন সভা' শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমনটাই খবর। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুদিন বাদেই লোকসভা ভোটের (Loksabha Election) দিন ঘোষণা হয়ে যাবে। তৃণমূলও (TMC) নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে এই প্রচারের নাম দিয়েছে- জন গর্জন সভা। ১৪ মার্চ থেকেই 'জন গর্জন সভা' শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমনটাই খবর। 

তৃণমূল সূত্রে খবর, ১৪ মার্চ জলপাইগুড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে 'জন গর্জন সভা' রয়েছে তৃণমূলের। এরপর ১৮ মার্চ  দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করবেন অভিষেক। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন তৃণমূল নেতা।  ২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

প্রতি সভায় ১ লক্ষ মানুষের সমাবেশের লক্ষ্যমাত্রা রাখছে তৃণমূল। সভায় বিশেষ ভাবে তুলে ধরা হবে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনার কথা।  

এদিকে লোকসভা ভোটের আগে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কৃষ্ণনগরের জনসভা থেকে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি। এদিন মোদি বলেন, '১০০ দিনের কাজে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। যে অর্থ গরিব মানুষের কাছে যাওয়ার দরকার ছিল, সেই টাকা তৃণমূলের তোলাবাজরা লুঠ করেছে। তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে'। তৃণমূল গরিবের রেশন লুঠ করতেও পিছপা হচ্ছে না। বিজেপি সরকার দেশের উন্নয়নে অভূতপূর্ব পদক্ষেপ করতে চলেছে। কিন্তু বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে। কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে। এখন তৃণমূলের অর্থ হল 'তু, ম্যায় অউর করাপশন'। 

আরও পড়ুন, '১০০ দিনের কাজ-২৫ লাখ ভুয়ো কার্ড তৈরি করে টাকা লুটেছে তৃণমূলের তোলাবাজরা', আক্রমণ মোদির

এর আগে অবশ্য বকেয়া টাকা নিয়ে মোদি সরকারকে বিঁধেছিল অভিষেক। তিনি বলেছিলেন, 'কেন্দ্র সরকার পুরো টাকা বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। ১ কোটি, ২ কোটি, ৫ কোটি, ১০ কোটি নয়। এটা আমাদের টাকা, বাংলার টাকা, বাংলার মানুষের টাকা। জোর জবরদস্তি মোদি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে গায়ের জোরে। তার কারণ এরা হেরেছে। যতদিন আমাদের সরকার থাকবে বাংলার কোও প্রান্তে হোক বাংলার কোনও মানুষকে দিল্লির সরকার ভাতে মারতে পারবে না।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget