এক্সপ্লোর

Abhishek Banerjee :‘দু’চারটে আসনে হারলে ক্ষতি নেই, তবে ভোটে গা জোয়ারি নয়’, পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে বার্তা অভিষেকের

TMC :২০১৮ সালে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করে নির্বাচনে জেতার একাধিক অভিযোগ উঠেছিল। বহু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের পর শাসকদলের গা জোয়ারি রাজনীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস যে বৈঠক হয়। যেখানে পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে অভিষেক বার্তা দিয়েছেন বলেই খবর সূত্রের। ‘দু’চারটে আসনে হারলে ক্ষতি নেই, তবে ভোটে গা জোয়ারি নয়। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি’, এমন বার্তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক অভিষেকের।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের রণকৌশল কী হবে, সেই নিয়ে ইতিমধ্যে একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দফায় দফায় পূর্ব মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক সারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পূর্ব মেদিনীপুরের কার্যত ব্লক ধরে ধরে বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে চলে বৈঠক। যেখানেই অভিষেক বার্তা দেন, পঞ্চায়েত ভোটে কোনওরকম গা জোয়ারি করা যাবে না।

২০১৮ সালে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করে নির্বাচনে জেতার একাধিক অভিযোগ উঠেছিল। বহু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের পর শাসকদলের গা জোয়ারি রাজনীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। একাধিক অভিযোগ বিদ্ধ হওয়ার পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে তার প্রভাব পড়েছিল, তেমনটাও পরে স্বীকার করে নেন শাসকদলের একাধিক নেতা-কর্মী।

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পরের বছরও লোকসভা নির্বাচন। তাই গতবারের ঘটনাক্রমের পুনরাবৃত্তি যাতে দলের ভাবমূর্তি নষ্ট না করে ও ভোটবাক্সে বিরূপ প্রভাব না ফেলে, সেই ভাবনা সামনে রেখেই এখন থেকেই বিভিন্ন জেলা নেতৃত্বকে বার্তা দিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিই আসল চাবিকাঠি বলেও দলীয় নেতৃত্বকে বার্তা দিয়ে রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে পার্থ চট্টোপাধ্যায়গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। নিত্যদিন বিরোধীদের খোঁচায় জর্জরিত রাজ্যের শাসকদল। এই অবস্থায় জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে যাঁদের ও ভাবমূর্তি স্বচ্ছ যাঁদের, ভোটের টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে পরিবারকে', বিচারককে হুমকি চিঠি

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget