এক্সপ্লোর

Abhishek Banerjee: বাজেটে কেন বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র, অর্থমন্ত্রীর সামনেই সংসদে ব্যাখ্যা অভিষেকের

Abhishek Banerjee on Budget: কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'কেন্দ্রের এই বাজেট মরীচিকাসম'।     

নয়া দিল্লি: তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের পর থেকেই তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করেছে তৃণমূল। এবার সেই সুরেই সংসদে কেন্দ্র সরকারকে বিঁধলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বাজেটে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ করেছেন তিনি। 

কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'কেন্দ্রের এই বাজেট মরীচিকাসম'।                                  

অভিষেকের কথায়, 'ভোটের আগে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে প্রতিশ্রুতি ভুলেছে কেন্দ্র। কিষাণ ক্রেডিট কার্ড চালু করে কৃষকদের সহায়তার বদলে ঋণে ডুবোতে চাইছে সরকার। কেন্দ্রীয় সরকার ক্ষুধিত শিশুদের বদলে হেডলাইন নিয়ে বেশি ভাবে। এবারের বাজেট আসলে মরীচিকা।'

তৃণমূল সাংসদ বলেন, 'ভর্তুকি দিতে পারছে না সরকার, অথচ কর্পোরেট করে ছাড় দিচ্ছে। বিহার-বাংলায় বিজেপির একই সংখ্যক সাংসদ। বিহারে বোনানজা বাজেট, পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই বলে বাজেট বাংলাবিরোধী। বাংলায় ৮৮ লক্ষ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। গণস্বাস্থ্যে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ ভীষণ রকম অপ্রতুল। ২০২৫-এ ৫ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন কেন দেখাল বিজেপি সরকার বাজেটে সংখ্যালঘু বিষয়ক বরাদ্দ কেন ৫৭ শতাংশ কমান হয়েছে?'                          

বাজেটের দিনই অভিষেক বলেছিলেন, 'বাংলা যখন ১৮টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল, তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২টা সাংসদ রয়েছে, বাংলাকে কিছু দেওয়া হয়নি। এই যে ১২ জন সাংসদ রয়েছে, কেউ কোনও প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই।'  

আরও পড়ুন, এবার আরও বিপাকে বাংলাদেশ? ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার

ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্ত-নিম্নবিত্ত-কৃষক-শ্রমিক-তরুণ-বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন নির্মলা সীতারমণ। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিয়েছেন, দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদি-মুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রেখেছেন, এমনটাই মত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget