এক্সপ্লোর

Abhishek Banerjee: 'রাজ্যপাল যতক্ষণ না দেখা করবেন এখানেই রাত কাটাব আমি', জানিয়ে দিলেন অভিষেক

Abhishek on Governor: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যপাল যতক্ষণ না প্রশ্নের উত্তর দিচ্ছেন, ততদিন রাজভবনের সামনেই শান্তিপূর্ণভাবে ধর্না চালিয়ে যাবেন তাঁরা। 

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রীর (Central Minister) সাক্ষাৎ না পেয়ে এবার ১০০ দিনের বকেয়ার দাবিতে আজ রাজভবন (Raj Bhawan) অভিযান করে তৃণমূল (TMC)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল শুরু হয়। যদিও আজ রাজভবনে ছিলেন না রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। উত্তরবঙ্গে (North Bengal) প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল। এই প্রেক্ষাপটে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন, রাজ্যপাল যতক্ষণ না প্রশ্নের উত্তর দিচ্ছেন, ততদিন রাজভবনের সামনেই শান্তিপূর্ণভাবে ধর্না চালিয়ে যাবেন তাঁরা।  

অভিষেক বলেন, 'ভেবেছিলাম ৪ তারিখ রাজ্যপাল ফিরবেন, ৫ তারিখ দেখা করার সুযোগ পাব। বন্যা পরিস্থিতি দেখতে শিলিগুড়িতে রাজ্যপাল, সেখানেই দেখা করতে বলেন। ডেরেককে দেখতে বলেছিলাম, দেখা গেল ৪টে পর্যন্ত শিলিগুড়িতে আছেন। আপনি ৩দিন থাকতে পারতেন, এসেই ফিরে গেলেন, রাজভবন খালি। এখন তো শুনছি উনি শিলিগুড়ি থেকে দিল্লির পথে পাড়ি দিয়েছেন।' 

এরপরই ধর্না মঞ্চ থেকে হুঙ্কারের সুর শোনা যায় অভিষেকের গলায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব'।

এদিকে ইডির পর পর নোটিস নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, 'আমাকে ইডি একের পর এক নোটিস দিচ্ছে। আমার মা-বাবা-স্ত্রীকে একের পর এক নোটিস, অথচ বিজেপি নেতারা কেন পালিয়ে বেড়াচ্ছেন? ২০ লক্ষ মানুষ কী কাজ করেছে? এটা রাজ্যপালের কাছে জানতে চাইব'।

আরও পড়ুন, '৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন', ইডিকে কার্যত সময় বেঁধে দিল হাইকোর্ট

এরপরই হুঁশিয়ারির সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাব। রাজ্য সরকারের থেকেও আমার জেদ অনেক বেশি। শান্তিপূর্ণভাবে এই ধর্না চালিয়ে যাব। আজ রাত ৯টায় শেষ হবে। কাল ১১টা থেকে ফের কর্মসূচী শুরু হবে। আমি এখানেই থাকব। একচুলও নড়ব না। যা করব শান্তিপূর্ণভাবেই করব।' রাজভবনের সামনের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget