এক্সপ্লোর

Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই পরপর দু'দিন CID-র কাছে হাজিরা দিলেন তিনি।

কলকাতা: জমি-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে তলব করে রাজ্যের গোয়েন্দারা। গত শুক্রবারই নিউ আলিপুরে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন CID আধিকারিকেরা যাতে তিনি শনিবার হাজিরা দেন। নোটিশ অনুযায়ী হাজিরাও দেন তিনি। প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে চলে জিজ্ঞাসাবাদ। ফের রবিবারও হাজিরা দেন তিনি। ২ দফায় শালবনির জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID. এবার তাঁকে ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। 

এই জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করে উঠে আসে, সুমিত রায়ের নাম।  শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID। এবার ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। 

কীভাবে চলত দুর্নীতি ?

শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।  অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে, প্লট করে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, তৃণমূলের অনেকেই জড়িত এই লাইনে। সঞ্জয় রায় নামে সীতারামপুরের এক বাসিন্দা জানান, 'এর আগেও তো আমরা চাষবাস করতাম এখানেই। কিন্তু এখন দেখছি যে বড় বড় পেট্রোল পাম্প হয়ে গেছে। এই জায়গাগুলো শুনছি প্রোমোটারদের মাধ্যমে মানে তাদের ব্যক্তিগত সম্পত্তির মাঝে দাঁড়িয়ে গেছে।' 'জঙ্গল পুরো একদম পাঁচিল দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যেও পাঁচিল হয়ে গেছে। পাঁচিল দিয়ে দিয়েছে।' এই ঘটনায় তাঁর নাম জড়ানোর বিষয়ে, শনিবার তথ্য ও নথি তুলে ধরে সুমিত রায়কে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। 

জেরার পর এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কী জানান সুমিত ?

এবিপি আনন্দ: সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি করা হয়েছিল...
সুমিত রায়: এরকম কিছু হয়নি। অভিযোগগুলো ভিত্তিহীন। এটুকু আমি বলতে পারি। 
সাংবাদিক: আপনি ছিলেন কোথায়? 
সুমিত রায়: আমি এদিকে আশেপাশে ছিলাম। 
এবিপি আনন্দ: সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছিল? 
সুমিত রায় :  না না না। 
এবিপি আনন্দ: সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন...?
সুমিত রায়: এরকম কিছু হয়নি।


সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget