এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেকে আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক

TMC News : ভোটে ভরাডুবি, একা অভিষেকে আর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। ঋতব্রতের জায়গায় শ্রমিক সংগঠনের দায়িত্বে মলয়।

কলকাতা : ভোটে ভরাডুবি, একা অভিষেকে আর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ডানা ছাঁটা হল অভিষেকের। এক পদে দায়িত্বে আরও ২জন। সর্বভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আরও ২জন। অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক। সুব্রত বক্সীর জায়গায় রাজ্য সভানেত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণাঙ্কুরকে সরিয়ে TMCP-র রাজ্য সভানেত্রী হলেন প্রিয়ঙ্কা অধিকারী। ঋতব্রতের জায়গায় শ্রমিক সংগঠনের দায়িত্বে মলয় ঘটক। মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হল মালা রায়কে। 

বিধানসভা নির্বাচনে লজ্জার হার তৃণমূলের। ১৫ বছরের রাজত্ব তাসের দেশের মত এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। নিজের কেন্দ্রেই পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলের এই ভরাডুবির নেপথ্যে কে? এই প্রশ্নের উত্তরে বহু নেতা-কর্মীরাই অভিষেক আর আইপেক-কে দায়ী করেছেন। একের পর এক কাউন্সিলর ও তৃণমূলের দায়িত্বে থাকা নেতারা পদত্যাগ করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল ভেঙে খানখান। তাই ভোটের ভরাডুবির পর বড় সিদ্ধান্ত নিলো তৃণমূল। দায়িত্ব কমান হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। 

আর কে কোন পদ পেলেন? কার পদ গেল ?

১. অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। 
২. সুব্রত বক্সীর জায়গায় রাজ্য সভানেত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
৩. তৃণাঙ্কুরকে সরিয়ে দিয়ে TMCP-র রাজ্য সভানেত্রী হলেন প্রিয়ঙ্কা অধিকারী।
৪. ঋতব্রতের জায়গায় শ্রমিক সংগঠনের দায়িত্ব পেলেন মলয় ঘটক। 
৫. মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হল মালা রায়কে। 

আরও পড়ুন - 'ফেরার' সুশান্ত ঘোষ ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক, কী কী অভিযোগ ?

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের এই বেহাল অবস্থার কারণ নিয়ে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মুখ খুলেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, ভাইপোকে বেশি, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো পরবর্তী মুখ্যমন্ত্রী বানানোয় মুগ্ধ ছিল। আমাদের কোনও কথা শোনেনি। আমি প্রতিবাদী বরাবর। যে দলই করেছি, ৩০ বছর কংগ্রেস করেছি। কংগ্রেসের ভুল-ত্রুটিও সামনে বলেছি, তৃণমূলেও বলেছি। তখন আমাদের কথায় কোনও কর্ণপাত করেনি। আজ তার খেসারত দিচ্ছে। নিজে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। যত তাড়াতাড়ি সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার। গ্রেফতার করে ওড়িশায় পাঠিয়ে দেওয়া দরকার।" 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget