এক্সপ্লোর

Abhishek Banerjee : ভোটার লিস্টে নাম না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ! টাকা চলে যাবে ... বড় দাবি অভিষেকের

SIR ইস্যুতে ধর্নামঞ্চ থেকে বড় অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ভবিষ্যতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কলকাতা : ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু লড়াই এখনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে এবার এক গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। যাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, পরবর্তীতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, টাকাও হয়ে যাবে গায়েব ! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে। এমনকী ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ভবিষ্যতে ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ় হয়ে যেতে পারে, আর সেই টাকা চলে যেতে পারে 'মোদি বাবু'র কাছে। এমন আশঙ্কার কথাও প্রকাশ করেছেন তিনি। অভিষেকের দাবি, দিল্লি থেকে এক আমলা ফোন করেছিলেন তাঁকে। তাঁর কাছ থেকেই এসআইআর নিয়ে বৃহত্তর ষড়যন্ত্রের আভাস পেয়েছেন তিনি। ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, দিল্লির এক উচ্চপদস্থ আমলা নাকি তাঁকে ফোন করে সতর্ক করেছেম। তাঁর কথায়, “ওই আমলা ফোনে আমাকে বলেছেন, বিষয়টা শুধু ভোটার তালিকার নয়। এর পিছনে আরও বড় পরিকল্পনা থাকতে পারে।”

কী সেই পরিকল্পনা ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়, এর পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের আরও বৃহৎ উদ্দেশ্য আছে।  ভোটার তালিকায় নাম না থাকলে, এরপর ধনেপ্রাণে মারা যেতে পারেন  সাধারণ মানুষ।  সেটা কীভাবে ? অভিষের দাবি, এরপর ব্যাঙ্ক যখব কেওয়াইসি চাইবে, সঙ্গে ভোটার আই কার্ড জমা করতে বলবে ব্যাঙ্ক। তা করতে না-পারলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে ব্যাঙ্ক। আর অ্যাকাউন্টের টাকাও হবে গায়েব ! 

‘গরিবের অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করার চেষ্টা’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিষ্যতে যদি কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে তাকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে KYC নথি জমা দিতে বলা হবে। সেই সময় যদি ভোটার কার্ড দেখাতে বলা হয় এবং কারও নাম তালিকায় না থাকে, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,'ভোটার কার্ড দিতে না পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ় করে টাকাটা নিজেদের নামে নেবে' 

এদিন ধর্নামঞ্চ থেকে এক যোগে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক।   নিউটাউনের যে হোটেলে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার থেকে রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তাঁর দাবি, 'শহরে পাঁচ হাজারের বেশি হোটেল রয়েছে। দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যে হোটেলটায় ওঠে, সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে'।

এদিকে আবার , বিধানসভা ভোটের মুখে রাজ্যে এসে ভোটের সময় রাজ্যে অশান্তি, হানাহানি, রক্তারক্তির ঘটনা নিয়ে  কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, 'অবাধ ও সুষ্ঠ ভোট করাতে হবে। ভোটের সময় বোমা-গুলির সংস্কৃতি বদলাতেই হবে।' এখন দেখার এসআইরআর নিয়ে অশান্তির জল আর কতদূর গড়ায়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget