এক্সপ্লোর

Abhishek Banerjee : নথি 'দেননি' অভিষেক, আদালতে জানাল ইডি, আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ

Calcutta High Court : নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারের মধ্যে ইডির কাছে সব নথি জমা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল বিচারপতির সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলকাতা : মঙ্গলবারই শেষ হচ্ছে আদালতে (Calcutta High Court) নথি জমা দেওয়ার সময়সীমা। কিন্তু এদিন বিকেল পর্যন্ত নথির কোনও হার্ড কপি জমা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেল করেছেন কি না, দেখতে হবে। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে এমনই দাবি করলেন ইডির (ED) আইনজীবী। আদালতের নির্দেশ পালন না হলে, ইডিকে আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। ৩ নভেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। অবশ্য আদালতের দেওয়া সময়সীমা শেষের আগেই সিজিও কমপ্লেক্সে গিয়ে নথি জমা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি।

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মঙ্গলবারের মধ্যে ইডির কাছে সব নথি জমা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নির্দেশ দিয়েছিল বিচারপতির সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। কিন্তু আদালতে ইডি জানাল, মঙ্গলবার বিকেল পর্যন্ত সেরকম কোনও নথি জমা দেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার বিকেলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয় বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha) এজলাসে।  সেখানে ইডির আইনজীবী আদালতকে জানান, এখনও পর্যন্ত ( মঙ্গলবার বিকেল ৪.৩০ টে ) ইডির দফতরে কোনও হার্ড কপি জমা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ই-মেল এসেছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে বলে জানান ইডির আইনজীবী। আদালতে বিকেলে এই সওয়াল জবাবের পরে সন্ধেয় অবশ্য আদালতের দেওয়া সময়সীমা শেষের আগেই সিজিও কমপ্লেক্সে গিয়ে নথি জমা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি।

একথা শুনে বিচারপতি জানিয়ে দেন, আদালতের নির্দেশ না মানা হলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এদিন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি সিন্হা। মধ্যশিক্ষা পর্ষদকে তিনি বলেন, ২০১৬ এবং ২০২০ সালের প্রাথমিক নিয়োগের প্যানেল পুনরায় প্রকাশ করা করতে হবে। 

বিচারপতি জানতে চান, রাজ্যের প্রাথমিক স্কুল গুলোতে এখন কত শূন্যপদ রয়েছে? সেখানে নিয়োগ নিয়ে কোনও প্রক্রিয়া শুরু হয়েছে কি না। বিচারপতি বলেন, বঞ্চিত চাকরিপ্রার্থীরা জীবনের মূল্যবান সময় হাতছাড়া করেছেন। এখন তাঁদের দাবি দেখা প্রয়োজন। যে বিক্ষোভ চলছে সেটা অনন্তকাল চলবে না। তাঁরা এখনও রাজ্যের জন্য কাজ করতে প্রস্তুত। ৩ নভেম্বর পরবর্তী শুনানি।     

                                                       

আরও পড়ুন- 'পরিকল্পনামাফিক পুলিশের দ্বারাই প্রধান সাক্ষীকে খুন করা হয়েছিল', বিস্ফোরক অভিযোগ কামদুনির মৌসুমীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget