এক্সপ্লোর

Abhishek Banerjee : আদালতের সময়সীমা শেষের আগেই জমা পড়ল অভিষেকের নথি, খতিয়ে দেখা শুরু করবে ইডি

Calcutta High Court : মঙ্গলবার বিকেল পর্যন্ত নথির কোনও হার্ড কপি অভিষেক জমা করেননি বলে আদালতে জানায় ইডি। যার ভিত্তিতেই আইন মেনে পদক্ষেপের বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা : সময়সীমা শেষের আগেই নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের কড়া বার্তার পরেই ইডি-র কাছে জমা পড়ল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নথি। আজকের মধ্যে ইডির কাছে সম্পত্তি সংক্রান্ত নথি পেশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা শেষের আগেই সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গিয়ে নথি জমা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। বুধবার থেকে তা খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে দাবি।

নথি পেশের জন্য় মঙ্গলবার অবধিই সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বিকেল অবধি নথির হার্ড কপি জমা পড়েনি বলে হাইকোর্টে ইডি জানালে, আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা (Justice Amrita Sinha)। এরপর রাতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রতিনিধি নথি জমা দেন। 

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মঙ্গলবারের মধ্যে ইডির কাছে সব নথি জমা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নির্দেশ দিয়েছিল বিচারপতির সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। কিন্তু বিকেলে আদালতে ইডি জানায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত সেরকম কোনও নথির হার্ড কপি জমা দেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি মেল করেছেন কি না, তাও খতিয়ে দেখেই জানাতে পারবে তাঁরা। একথা শুনে বিচারপতি জানিয়ে দেন, আদালতের নির্দেশ না মানা হলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। 

প্রসঙ্গত, অভিষেককে নথি জমা দেওয়ার সময়সীমা দিয়ে ইডির উদ্দেশে বিচারপতিরা বলেছিলেন আগে আপনারা নথি জমা নিন। সেগুলো দেখুন। তারপর প্রয়োজন পড়লে ডেকে পাঠান, জিজ্ঞাসাবাদ করুন। ১২ ঘণ্টা, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন। শেষ না হলে আবার পরের দিন ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষ করুন। আরও তথ্য সংগ্রহ করুন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি বুধবার থেকে খতিয়ে দেখা শুরু করবে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগে ভালভাবে সমস্ত নথি খতিয়ে দেখা হবে। তারপরই প্রয়োজনে পরবর্তী তলব নিয়ে সিদ্ধান্ত।                                       

আরও পড়ুন- ১০০ দিনের কাজে কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, কোর্টে মানল রাজ্য, CBI তদন্তের হুঁশিয়ারি কেন্দ্রের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget