এক্সপ্লোর

Calcutta High Court : ১০০ দিনের কাজে কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, কোর্টে মানল রাজ্য, CBI তদন্তের হুঁশিয়ারি কেন্দ্রের

100 Days Work : কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন, যদি আর্থিক দুর্নীতি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার CBI তদন্ত করাবে। ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যার কোনও অডিট নেই।

সৌভিক মজুমদার, কলকাতা : ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যার কোনও অডিট নেই। আদালতে (Calcutta High Court) এই দাবি করে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার আদালতে দাঁড়িয়ে CBI তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। পাল্টা 'ভুল স্বীকার' করে কেন টাকা আটকে থাকবে তা নিয়ে সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। 

১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ করছে তৃণমূল (TMC)। অন্যদিকে, দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। এনিয়ে বঙ্গ রাজনীতিতে যে উথালপাথাল চলছে, তাঁর ঢেউ পৌঁছেছে দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে, রাজধানীর মাটিতে বিক্ষোভ-আন্দোলন করেছে তৃণমূল। যা নিয়ে বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি CBI-তদন্তের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ। রাজনীতির ময়দানে স্নায়ু-যুদ্ধের পাশাপাশি এনিয়ে আইনি লড়াইও চলছে।

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে বকেয়া টাকার দাবিতে মামলা করেছে খেতমজুর কমিটি। ওই দুই মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, দিনের শেষে রাজ্যের মানুষের কথা বলতে হবে। কোনও কোনও ক্ষেত্রে রাজ্য সরকারের ভুল থাকতে পারে। কিন্তু এক বছর ধরে অ্যাকশন টেকেন রিপোর্ট পড়ে থাকবে এটাও ঠিক নয়।

তখন কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন, যদি আর্থিক দুর্নীতি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার CBI তদন্ত করাবে। ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যার কোনও অডিট নেই। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে একটি compliance report পাঠানো হয়েছে, সেটা খতিয়ে দেখুন। তারপর টাকা পাঠানোর ব্যবস্থা করুন। দশ ভাগের এক ভাগ লোক যদি কাজ করে থাকেন, তাহলে তাঁরা কেন টাকা পাবেন না ? সবকিছু তো অবৈধ হতে পারে না।

আপনারা চাইছেন CBI অনুসন্ধান করুক। তদন্ত করুন, কিন্তু নিরীহ মানুষের টাকা কেন আটকে থাকবে? প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী সপ্তাহের সোমবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন- নথি 'দেননি' অভিষেক, আদালতে জানাল ইডি, আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget