এক্সপ্লোর

Abhishek Banerjee : কাল কোথায় যাবেন অভিষেক, ED দফতরে নাকি I.N.D.l.A জোট এর মিটিংয়ে?

TMC Leader Abhishek Banerjee: প্রশ্ন উঠছে বুধবার অভিষেক কোথায় যাবেন, ED-র অফিসে? না কি শরদ পাওয়ারের বাসভবনে 'INDIA' জোটের সমন্বয় কমিটির বৈঠকে? 

সুমন ঘড়াই, অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী, কলকাতা : বুধবার, দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে, প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটি। যেখানে কমিটির সদস্য হিসেবে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আর বিরোধীদের বৈঠকের পাশাপাশি, অন্য এক ঘটনার জেরেও, শিরোনামে চলে এল,  ১৩ সেপ্টেম্বর। কারণ ঠিক সেদিনই, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে, জানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে বুধবার অভিষেক কোথায় যাবেন, ED-র অফিসে? না কি শরদ পাওয়ারের বাসভবনে 'INDIA' জোটের সমন্বয় কমিটির বৈঠকে? তবে এই প্রশ্নের উত্তর এখনও না পাওয়া গেলেও, ইতিমধ্য়েই নাম না করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিষেককে সব দিক থেকে বিরক্ত করে। ওকে কখনও নিম্ন আদালতে যেতে হয়, কখনও উচ্চ আদালতে যেতে হয়। কখনও হাইকোর্টে যেতে হয়, কখনও সুপ্রিমকোর্টে যেতে হয় বিচার পেতে। অকারণে হেনস্থা করা হয়। কোনও তথ্যপ্রমাণ নেই। তাঁর বিরুদ্ধে কী করেনি? অনেক কিছু করেছে। কিন্তু তবু এগুলি ওরা করে, কারণ তারা জানে, যুব সমাজ এগুলি কখনও মেনে নেয় না। তারা যুব সম্প্রদায়কে বিরক্ত করতে চায়। '

মমতা বন্দ্য়োপাধ্য়ায় মঙ্গলবার বিদেশ রওনা হচ্ছেন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পোস্ট অনুযায়ী, তাঁকে বুধবার তলব করেছে ED। রবিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে অভিষেক লেখেন,  ১৩ সেপ্টেম্বর, দিল্লিতে 'INDIA'র সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে। আমিও সেই কমিটির একজন সদস্য। কিন্তু, জেনেবুঝে ঠিক সেদিনই ED আমাকে ডেকে পাঠিয়ে নোটিস দিয়েছে। ৫৬ ইঞ্চি ছাতির মডেলের ভয় ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত হতে হয়।

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' এরা এতটা ভয় পাচ্ছে, তাই ওই দিন৷ তাকে ঠেকাবার কৌশলে ওই দিনই ইডির তলব। বিজেপি রাজনৈতিক ভাবে দেউলিয়া৷ চোখে লাগছে, মুখোশ খুলে যাচ্ছে৷ অভিষেক যাবেন কিনা সঠিক সময়ে সেই সিদ্ধান্ত তিনি জানাবেন।' 

এর আগে কয়লা পাচার মামলা তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ED। ২০২১-এর ৬ সেপ্টেম্বর, ২০২২ সালের ২১ মার্চ, দিল্লিতে এবং ওই বছর ২ সেপ্টেম্বর, কলকাতায় জিজ্ঞাসাবাদ করে ED। এবার ফের তৃণমূল সাংসদকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।                    



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget