এক্সপ্লোর

Abhishek Banerjee : 'একদিনও সময় দেওয়া হয়নি...আমি স্তম্ভিভ' সিবিআই নোটিসের জবাব অভিষেকের

নবজোয়ার যাত্রার মাঝেই বিরতি নিয়ে কলকাতায় ফিরেছেন শুক্রবার। শনিবার বাড়ি থেকে সরাসরি গেলেন নিজাম প্যালেসে।

প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, কলকাতা :   CBI এর তলবে সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) তলব করেছে সিবিআই।

নবজোয়ার যাত্রার মাঝেই বিরতি নিয়ে কলকাতায় ফিরেছেন শুক্রবার। শনিবার বাড়ি থেকে সরাসরি গেলেন নিজাম প্যালেসে। জানা গিয়েছে, তাপস-কুন্তলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে ৫ পাতার প্রশ্নমালা।

এদিকে, নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিসের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিষেক লেখেন, ' ১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে, ২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে বলে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে ২ মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। এই নোটিস পেয়ে আমি স্তম্ভিত। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব।' সিবিআই-কে পাঠানো চিঠিতে লেখেন অভিষেক।

আরও পড়ুন :                  

 রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন ? 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ বহাল রেখে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা রায় দেন, CBI, ED অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তারপরই CBI তাঁকে নোটিস পাঠায়। অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার নির্দেশনামায়, অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ এবং কড়া মন্তব্য় করেন বিচারপতি সিন্হা। নির্দেশনামার ২২ নম্বর পাতায় তিনি উল্লেখ করেন, আবেদনকারীরা যেভাবে তড়িঘড়ি আবেদন করেছেন, তাতে আদালতের মনে সন্দেহ ঘনীভূত হচ্ছে যে তদন্তকারী অফিসারদের বাধা দেওয়ার অসৎ উদ্দেশ্য় থেকেই এটা করা হয়েছে। ভাবনাটা ছিল পুরো প্রক্রিয়ায় বাধা দেওয়া যাতে আসল অভিযুক্তদের আড়াল করা যায়। নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিন্হা আরও উল্লেখ করেন, শাসক দলের শীর্ষনেতা হিসেবে AB র (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের) তদন্ত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কথা নয়। অথচ, আবেদনকারীরা, বিশেষত AB (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) সর্বশক্তি দিয়ে তদন্তের বিরোধিতা করছেন। প্রশাসন, বিশেষ করে পুলিশও অভিযুক্তদের সাহায্য় করেছে। প্রেসিডেন্সি জেলের সুপারের অতিসক্রিয়তা চোখে পড়ার মতো। কুন্তল ঘোষের অভিযোগ পেয়ে তিনি যে বিদ্য়ুৎগতিতে ব্য়বস্থা নিয়েছেন, সেটা রাজ্য় সরকারের প্রতি তাঁর আস্থাভাজন হওয়ারই প্রমাণ। 

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক । বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা সিবিআইকেও চিঠি দিয়ে জানান অভিষেক।       

 

 

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget