এক্সপ্লোর

Abhishek Banerjee: ঢেলে সাজাব স্বাস্থ্য ও শিক্ষা, মেঘালয়ে বসে 'প্রতিজ্ঞা' অভিষেকের

এ দিন তিনি আরও বলেন, 'কিছু বললে তা রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। মানুষের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়। ইস্তেহারে শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা'।

অসম: 'মেঘালয়ের স্বাস্থ্য ও শিক্ষাকে ঢেলে সাজানো হবে। মেঘালয়ের অর্থনীতিকে চাঙা করা, নতুন তৃণমূল সরকারের প্রথম লক্ষ্য'। মেঘালয়ে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই বললেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  পাখির চোখ মেঘালয়, আজই শিলং গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে আজ দলের ইস্তেহার প্রকাশ করেন অভিষেক। 

এ দিন তিনি আরও বলেন, 'কিছু বললে তা রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। মানুষের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়। ইস্তেহারে শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা'। এদিন মেঘালয়ের মানুষের উদ্দেশে অভিষেক বলেন, 'মানুষের জীবনকে বিপন্ন করে কোনও খনির কাজ চলবে না।  আগামী ৫ বছরে ৩ লক্ষ নতুন কাজ সৃষ্টি করা তৃণমূলের লক্ষ্য।  ১ লক্ষ পড়ুয়াকে ল্যাপটপ বিলি করা হবে। ইস্তেহারে যা আছে, তা রূপায়িত করার কাজ শুরু হবে আগামী ৩ মাসে'

এ দিন অভিষেকের মেঘালয় সফরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। 'ত্রিপুরা, গোয়া, অসম, অনেক নাটক দেখেছি। মেঘালয়েও তেমনই একটা ফ্লপ শো হবে'। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

গোয়ার পর মেঘালয়। আসন্ন বিধানসভা ভোটের প্রচারে এর আগে কংগ্রেসকে নিশানা করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানেই, বিজেপিকে ভোট দেওয়া। বিরোধীরা অবশ্য় বলছে, বিভিন্ন রাজ্য়ে বিরোধী ভোট কাটতে মমতা-মোদির যে আঁতাঁত হয়েছে তা ফের স্পষ্ট হয়ে গেল। জবাব দিয়েছে বিজেপিও। 

প্রথমে গোয়া, তারপর মেঘালয়। বিজেপি শাসিত দুই রাজ্য়েই কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল। আর বুধবার যখন মেঘালয়ে বিধানসভা ভোটের দিন ঘোষণা হল, তখন সেদিনই উত্তর-পূর্বের এই রাজ্য়ে দাঁড়িয়ে কংগ্রেস-বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে, ৬০ আসনের মেঘালয় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল কংগ্রেস কিন্তু, ৩৪ জন বিধায়কের সমর্থন জোগাড় করে সরকার গঠন করে NDA। 

২০২১ সালের ২৫ নভেম্বর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ জন বিধায়ক, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। কংগ্রেসে ভাঙন ধরিয়েই, বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। বুধবার সেই রাজ্য়ে দাঁড়িয়ে, কংগ্রেস-বিজেপিকে এক ব্র্য়াকেটে ফেলে আক্রমণ করলেন অভিষেক। তৃণমূল বারবার কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ তুললেও, কংগ্রেস কিন্তু সেই পথে হাঁটেনি। ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বিরোধীদের যে চিঠি দিয়েছিলেন তা পৌঁছেছিল তৃণমূলের কাছেও। কিন্তু, তৃণমূল সেই কর্মসূচিতে অংশ নেয়নি। কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে, ২১টি বিজেপি বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই তালিকাতেও কিন্তু, তৃণমূল লাগাতার কংগ্রেস-বিজেপিকে একসারিতে ফেলে আক্রমণ শানিয়ে চলেছে। গতবছর গোয়া বিধানসভা ভোটের আগেও অভিষেকের গলায় শোনা গেছিল এই সুর। গোয়াতেও একইভাবে কংগ্রেসে ভাঙন ধরিয়েছিল তৃণমূল। কংগ্রেসের দাবি, গোয়া বিধানসভা ভোটে বিরোধী ভোটে ভাঙন ধরিয়ে, আদতে বিজেপিরই সুবিধা করে দিয়েছিল তৃণমূল। এবার মেঘালয়েও সেই পথেই হাঁটছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget