এক্সপ্লোর

National Doctors Day 2022: কোনও ডাক্তারই কি গাফিলতি করতে চান, প্রশ্ন চিকিৎসক সুমন মিত্রের

Suman Mitra: 'যখন কোনও রোগীকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে আসে, তখন বুঝতে হবে তাঁরা মনের দিক থেকে বিপর্যস্ত হয়েই আছেন। ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য তাঁদের একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা।' বলছেন চিকিৎসক সুমন মিত্র।

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা:আজ ১ জুলাই। জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day)। ১৯৯১ সালে পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদানকে সম্মান জানাতে প্রথম এই দিনটি পালন শুরু করা হয়। মানবজীবনে চিকিৎসকদের গুরুত্ব অপরিসীম। অসুস্থ হলে ভরসা করতে হয় চিকিৎসকদের উপরেই। বিশেষত কোভিড-অতিমারীর সময় আরও বেশি করে ডাক্তারবাবুদের ভরসা বেড়েছে আমজনতার। বিশেষ দিনটিতে কী বার্তা তাঁদের? বছরের বাকি দিনগুলোই বা কী ভাবে কাটে? বললেন চিকিৎসক সুমন মিত্র। 

প্রশ্ন: ডক্টরস ডে ছাড়া বছরের যে বাকি দিন, সেগুলোও কি এরকমই স্বস্তির?

চিকিৎসক সুমন মিত্র: অবশ্যই প্রত্যেক দিন একরকম হয় না। ওঠা আছে, নামা আছে। বেশ কিছু খারাপ দিন আছে। এবং সব সময় জনগণকে মনে রাখতে হবে যেটা যে ডাক্তাররা তো রুগিকে আপ্রাণ ভালো করার চেষ্টা করেন। তাই সে যখন রুগিকে ভালো করতে পারে না, তখন সবচেয়ে বেশি চাপটা তার উপরই এসে বর্তায়। তো সেই কঠিন দিনগুলোতে হয়তো ডাক্তারের মন খারাপ হয়। কিছু মানুষ সেটা বহিঃপ্রকাশ করতে পারেন, কিছু মানুষ ভিতরে রেখে দেয়।  

প্রশ্ন: এই যে কোভিড নিয়ে এত চাপ গেল সেই সময়টা নিজেকে কেমন করে ভালো রেখেছেন?

চিকিৎসক সুমন মিত্র: কোভিড যখন হয়েছিল তখন মানুষ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা কিন্তু সেই সময় ডাক্তার হয়ে কাজ করিনি। আমরা তাঁদের পরিজন হিসেবেও কাজ করেছি।  তাঁদের খবরবাহক হিসেবেও কাজ করেছি এবং তাঁদের ভালো রাখার চেষ্টা করেছি। এবং তার পিছনে নিজেদের ভালো রাখার একটা তাগিদ ছিল। কারণ নিজেদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ না রাখলে আমরা পরিষেবা দিতে পারতাম না। সঙ্গে মাথার পিছনে সব সময় কাজ করেছে হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরে যাব, তখন যেন এই ভয়াবহ ভাইরাসটি সঙ্গে নিয়ে না যাই। তো সব মিলিয়ে একটা অস্বাভাবিক মানসিক চাপ ছিল। তবে আস্তে আস্তে আমরা সবাই এটার সঙ্গে মানিয়ে নিয়েছিল। কোনওদিন যুদ্ধে পিছপা হইনি। 

প্রশ্ন: ডাক্তারবাবুদের মন খারাপ হয়?

চিকিৎসক সুমন মিত্র: ভীষণ, ভীষণ মন খারাপ হয়েছে। এবং এই তিন দিন বছরে এমন বেশ কিছু বার হয়েছে যে মন ভেঙে গিয়েছে। মনে পড়ে আমার স্কুলের এক দাদা যাঁর সঙ্গে একসঙ্গে রবীন্দ্রজয়ন্তী করেছি, গান গেয়েছি, কবিতা পাঠ করেছি তাঁকে একরাতের মধ্যে হারাতে হয়েছে। প্রবল চেষ্টা করেও কোভিডের হাত থেকে বাঁচানো যায়নি তাঁকে। এরকম মানুষও আছেন যাঁদের বয়স ছিল ৩৫-৩৬, সদ্যবিবাহিত, অল্পবয়সি, বাচ্চা রয়েছে। ১৬-১৭ দিনের লড়াইয়ের পরও হয়তো সেই মানুষটিকে বের করতে পারিনি। ভিতরে ভিতরে প্রচণ্ড কেঁদেছি, কিন্তু লড়াই ছাড়িনি। 

প্রশ্ন: ডাক্তারবাবুর মনের মধ্যে যে একটা দোলাচল চলে সব সময়, সেটা কি রোগীর পরিবার বুঝতে পারে?

চিকিৎসক সুমন মিত্র: বিজ্ঞান তো অনেকটা এগিয়ে গিয়েছে, চারদিকে শুনছি রোবোটিক্স সার্জারি হচ্ছে। কিন্তু একজন রোগী যখন আজও ডাক্তারের চেম্বারে আসেন, যে জিনিসটা তিনি খোঁজেন সেটা হল ভরসা। এই যে চারদিকে আমরা শুনি হাসপাতাল ভাঙচুর হচ্ছে, লোকজন প্রহৃত হচ্ছেন, আমার মতে অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে এগুলি হয় কথাবার্তার অভাবে। দশ শতাংশ ঘটনা আমরা এড়াতে পারব না, অত্যন্ত নিন্দনীয়। কিন্তু যখন কোনও রোগীকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে আসে, তখন বুঝতে হবে তাঁরা মনের দিক থেকে বিপর্যস্ত হয়েই আছেন। ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য তাঁদের একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা। খুব কঠিন মুহূর্তেও যদি আমরা তাঁদের এটা বোঝাতে পারি যে তোমার মানুষটার জন্য আমরা তোমার হয়ে লড়াই করব, তা হলেই মনে হয় খুব অসুবিধা হওয়ার কথা নয়। 

প্রশ্ন: আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য বার্তা?

চিকিৎসক সুমন মিত্র:  ভরসাটা হারাবেন না। চিকিৎসকের কাছে সবচেয়ে মূল্যবান তাঁর রোগীই। আমরা কি ভেবে দেখেছি একজন চিকিৎসক কি সত্যিই গাফিলতি করতে চান? মনে রাখা দরকার। 

আরও পড়ুন:'ভেন্টিলেশন থেকে মা-কে সদ্যোজাতের কাছে ফিরিয়ে দিতে পেরে গর্বিত আমরা': অর্পণ চক্রবর্তী

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget