এক্সপ্লোর

ABP Impact: এবিপি-র খবরের জের, সোনারপুরে বালি চুরিকাণ্ডে গ্রেফতার ১

Sonarpur Sand scam arrest: কলকাতার কাছে সোনারপুরে বালি চুরির পর্দাফাঁস, এবিপি আনন্দের পর্দায় দেখানোর পরেই সোনারপুরে বালি চুরিকাণ্ডে গ্রেফতার করা হল একজনকে।

দক্ষিণ ২৪ পরগনা: কলকাতার (Kolkata) কাছে সোনারপুরে (Sonarpur) বালি চুরির পর্দাফাঁস। এবিপি আনন্দর অন্তর্তদন্তের জের। বেআইনিভাবে বালি চুরির (Sand Racket) অভিযোগে গ্রেফতার করা হল একজনকে।

এবিপির খবরের জের, সোনারপুরে গ্রেফতার ১

এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে আসে মারাত্মক ছবি। ভারী ভারী যন্ত্র দিয়ে মাটি কেটে, বিঘার পর বিঘা জমি থেকে চলছে সাদা বালি তোলা। জেলার প্রত্যন্ত এলাকা নয়, কলকাতার একেবারে কাছে, সোনারপুরের খেয়াদাতেই রমরমিয়ে চলছে বেআইনি বালির কারবার। পর্দায় এই খবর দেখানোর পরই ঘটনাস্থলে আজ পৌঁছয় পুলিশবাহিনী (Police)। বাজেয়াপ্ত করা হয়েছে লরি, জেসিবি মেশিন। এই ঘটনায় পাঁচু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গেছেন জেলার প্রশাসনিক কর্তারাও। 

ঠিক কী ছবি উঠে আসে অন্তর্তদন্তে?

পর পর দাঁড়িয়ে রয়েছে ভারী ভারী মাটি কাটার যন্ত্র। পুকুরের মাঝে বসানো রয়েছে, শক্তিশালী পাম্প। আর এই দিয়েই সবার চোখের সামনে চুরি হয়ে যাচ্ছে বালি। রাতের অন্ধকারে নয়, একে বারে দিনে-দুপুরে!! খেয়াদা ১ নং গ্রাম পঞ্চায়েতের তিহুড়িয়া গ্রামের ছবি, স্তূপ করে রেখা সাদা বালি। অবৈধ বালি খাদানের মালিক বাপি নস্করকে জিজ্ঞেস করা হয়, কোথা থেকে পাওয়া যায় এই অনুমতি। তাঁর কথায়, 'কোনও পারমিশন নেই, কেউ দেয় না অনুমতি। এটা একদম অবৈধ ভাবে চলছে। বেআইনি সব কিছু চলছে।' কত টাকায় বিক্রি হয় এই বালি প্রত্যেক লরি? '২ হাজার, আড়াই হাজার।' পুলিশ-প্রশাসনকে টাকা দিতে হয়? তাহলেই অবৈধ ব্যবসায় ছাড়? অন্তর্তদন্তে বাপি নস্করকে বলতে শোনা যায়, 'সে তো নেবেই।' সবাইকে দিতে হয়? বিডিও-ডিএম এর অফিস থেকে আসে? 'সবাই নেয়।' এরকম কত বাপি ঘুরে বেড়াচ্ছে খেয়াদায়। তাদের একের পর এক অবৈধ বালির খাদান। এবিপি আনন্দ পৌঁছে গিয়েছিল খেয়াদা মোড়ের কাছে, পঞ্চাননতলায়। অভিযোগ, এখানে অবৈধ বালি খাদান চালান দিলীপ মণ্ডল। সেখানেও চলছে প্রকাশ্যে বালি তোলার কাজ। স্থানীয়দের দাবি, গড়িয়া স্টেশন থেকে যে রাস্তা টালি নালা বরাবর খেয়াদার দিকে গেছে, আগে এখান দিয়েই বয়ে যেত বিদ্যাধরী নদী। পরে নদী গতিপথ বদলায়। ফলে সোনারপুরে খেয়াদার বিস্তীর্ণ এলাকার মাটির একটু নিচেই রয়েছে বালির স্তর। আর, সেটাতেই নজর বালি মাফিয়ার।

আরও পড়ুন: Adenovirus : 'করোনার থেকেও ভয়ঙ্কর অ্যাডিনো', বাচ্চাদের স্কুলে পাঠাবেন? কী বলছেন চিকিৎসক অপূর্ব ঘোষ?

বালি চুরিতে কি রয়েছে তৃণমূল যোগ? লরি অ্যাসোসিয়েশনের সদস্য পাঁচু মণ্ডল বলেন, 'সোনারপুর-নরেন্দ্রপুর থানা দেড় হাজার করে তিন হাজার নেয় গাড়ি প্রতি মাসে। আমরা সবাই তৃণমূল করি, বেকার ছেলেরা যা করতে পারে তাইই করি?' সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম বলেন, 'কোন দল করে সেটা দেখতে হবে। দলের কাজ করছে কি না সেটার প্রমাণ দিতে হবে। বালি খাদান চললে ব্যবস্থা করতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget