এক্সপ্লোর

Birati Death: বিরাটিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রোমোটার-সহ ৬

House Collapse: শনিবার বিরাটির শরৎ কলোনিতে নির্মীয়মাণ আবাসন থেকে মাথায় ইট পড়ে মারা যান স্থানীয় এক মহিলা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বিরাটি: গার্ডেনরিচের পর বিরাটি, ফের বহুতল দুর্ঘটনা (House Collapse)। বাড়ি ভেঙে পড়ে মারা গিয়েছেন এক মহিলা। সেই ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন মৃতার স্বামী। নির্মীয়মাণ বাড়ির অংশ ভেঙে স্ত্রীর মৃত্যুর ঘটনায় প্রোমোটারদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতার স্বামী। সেই ঘটনায় ওই বহুতলের ৩ প্রোমোটার-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। 
 
শনিবার বিরাটির (Birati Mishap Death) শরৎ কলোনিতে নির্মীয়মাণ আবাসন থেকে মাথায় ইট পড়ে মারা যান স্থানীয় এক মহিলা। নির্মীয়মাণ আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ে আচমকাই নির্মীয়মাণ ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, একাধিক ইট পড়ায় ওই মহিলা মুখে ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর। সব জেনেও চুপ ছিলেন কাউন্সিলর, দাবি মৃতার পরিবারের। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর।

নিহত কেয়া শর্মা চৌধুরী স্থানীয় শরৎ কলোনীর বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার এই নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা ওই মহিলা। আচমকা ওই আবাসনের কার্নিশের একটি অংশ মহিলার মাথায় ভেঙে পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আচমকা স্ত্রীকে হারিয়ে শোকে পাথর মহিলার স্বামী। তিনি বলেছিলেন, '১০ ফুটেরও রাস্তা নয়, এর মধ্যে কীভাবে ৫তলা বিল্ডিং? প্রোমোটারের বিরুদ্ধে মামলা করব।' পরে অভিযোগ দায়ের করেন তিনি।

গার্ডেনরিচকাণ্ডের ভয়ঙ্কর স্মৃতি ফিরল বিরাটিতে! নির্মীয়মাণ বহুতলের কার্নিশ ভেঙে মহিলার বেঘোরে মৃত্যু! বেআইনি নির্মাণ নিয়ে বিরোধীদের নিশানায় তৃণমূল!ঘটনার পরেই মৃত মহিলার বাড়িতে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও। সুজন চক্রবর্তী বলেছিলেন, 'এই মৃত্যুর দায়িত্ব কার? কাউন্সিলরের নানা যোগসাজশ আছে।
গার্ডেনরিচের পর কেন এই ঘটনা? কোথায় কোথায় এমন বেআইনি নির্মাণ হচ্ছে? জবাব দিতে হবে কাউন্সিলরকে।'

একের পর এক বেআইনি নির্মীয়মাণ বহুতল নিয়ে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর। কিন্তু সাধারণ মানুষের এই মৃত্যুর দায় কার? আর কতদিন প্রাণ দিয়ে গুনতে হবে বেআইনি নির্মাণের মাশুল?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget