এক্সপ্লোর

Adeno Virus: কোথাও খালি নেই পেডিয়াট্রিক ICU , অ্যাডিনো ভাইরাস ঘিরে ভয়াবহ পরিস্থিতি

উদ্বেগ প্রকাশ করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ। রোগ ছড়াচ্ছে দ্রুত। তাই ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। 

সন্দীপ সরকার, কলকাতা: কোভিডের (Covid 19) মতোই অ্যাডিনো ভাইরাস (Adenovirus) ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। কোথাও পেডিয়াট্রিক আইসিইউ খালি নেই। সাধারণ আইসিইউ-তে (ICU) অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের চিকিৎসা সম্ভব নয়। উদ্বেগ প্রকাশ করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ। রোগ ছড়াচ্ছে দ্রুত। তাই ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। 

রাজ্যে অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২ শিশুর। গতকাল রাতে বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার উদয়নারায়ণপুরের ৯ মাসের শিশুকন্যার। পরিবারের অভিযোগ, শুধু অ্যাডিনো ভাইরাস নয়, শিশুর প্রাণ কেড়েছে হাসপাতালের গাফিলতি ও ভুল চিকিৎসাও। পরিবার সূত্রে খবর, ২ ফেব্রুয়ারি প্রথমবার ওই শিশুকে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

১১ ফেব্রুয়ারি বাড়ি নিয়ে যাওয়ার পর ফের জ্বরে আক্রান্ত হয় সে। অভিযোগ, ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার শিশুকে হাসপাতালে আনা হলে ভর্তি না করেই আউটডোর থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, এরপর ১৯ ফেব্রুয়ারি শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে বি সি রায় হাসপাতালে ভর্তি করা হলেও বেড না থাকায় আইসিইউ-তে রাখা যায়নি। এরপর গতকাল ওই শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

অন্যদিকে, আজ ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত দেড়বছরের একটি শিশুর হয়। পরিবারের দাবি, কল্যাণীর মাঝের চরের বাসিন্দা ওই শিশুকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে দিনচারেক আগে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়েছিল। শিশুর পরিবারের অভিযোগ, আইসিইউ খালি না থাকায় বেশ কয়েকটি হাসপাতালে ঘুরতে হয়। শেষপর্যন্ত কলকাতা মেডিক্যালে ভর্তি করা গেলেও প্রাণরক্ষা হল না।

২০১৮ সালেও কলকাতায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছিল। সেই সময় আক্রান্ত ৯৬ জন শিশুর ওপর একটি গবেষণাপত্র ২০২২ সালে প্রকাশিত হয়। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের তরফে দুই শিশু চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি ও সুমন পোদ্দার গবেষণা করেন। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের নিয়ে রাজ্যে প্রথম কোনও গবেষণাপত্র প্রকাশিত হয় বলে দাবি। গবেষণাপত্রে উল্লেখ, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ২৭ শতাংশ শিশুর মৃত্যু হয়। এছাড়া, সুস্থ হয়ে যাওয়া শিশুদের পরবর্তীকালে দীর্ঘকালীন ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়।  

আরও পড়ুন: East Burdwan: বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল, মৃত এক

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, রেজিনগর উপনির্বাচনের আগে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
Humayun Kabir: হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, রেজিনগর উপনির্বাচনের আগে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Kunal Ghosh: হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget