এক্সপ্লোর

East Burdwan: বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল, মৃত এক

West Bengal News: গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ডাম্পারটি উল্টে পড়ায়, কাছেই একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (East Burdwan) খণ্ডঘোষের কামালপুরে বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল। বালি ও দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়। আহত হন একই পরিবারের আরও ২ জন।

ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল: গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ডাম্পারটি উল্টে পড়ায়, কাছেই একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। রাস্তার পাশের বাড়ির দেওয়াল ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বালি। ওই ঘরেই ঘুমোচ্ছিলেন শেখ সরদুল ও তাঁর স্ত্রী। ঘুমের মধ্যেই চাপা পড়ে যান এক মহিলা-সহ একই পরিবারের ৩ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেখ সরদুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের পরিবারের অভিযোগ, বেহাল রাস্তায় অতিরিক্ত বালি বোঝাই গাড়ি চলাচলের জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

দুই জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। এদিকে পাহাড়ে ঘুরতে গিয়ে বাইক নিয়ে খাদে পড়ে গেলেন মালদার যুবক। মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা সৌরভ সাহা (২২)। পরিবার সূত্রে খবর, ৪ বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। শনিবার বাড়ি ফেরার পথে বাইক নিয়ে খাদে পড়ে যান সৌরভ ও তাঁর বন্ধু। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বন্ধু। শনিবার বাড়ি ফেরার কথা ছিল, সে কথা রাখেনি সৌরভ... চোখের জলে ভাসছে পরিবার।

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু:পাঁশকুড়া শহরে মাধ্যমিক (Mdhyamik 2023) পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, কিশোরীর বাবা ক্যান্সার আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জেরেই মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক। ওই পরীক্ষার্থী জানিয়েছিল, তিনটে পরীক্ষায় বেশ ভাল হয়েছিল। কিন্তু কী কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। এদিকে ওই পরীক্ষার্থীর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গত কয়েকদিনে অবস্থার আরও অবনতি হয়েছে। সেই কারণে কোনও অবসাদে ছিল কি না তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। 

আরও পড়ুন: Birbhum News: 'পুরনো বা নতুন যে নেতাই আসুন ভোট পাবেন না' ক্ষোভের মুখে শতাব্দী রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget