এক্সপ্লোর

Adhir Chowdhury: 'রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে তিনি না গেলে আকাশ ভেঙে পড়ত না', মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ অধীরের

Delhi: ২৪-এর লোকসভা ভোটে মোদি সরকারকে হঠাতে জাতীয় স্তরে জোটবদ্ধ হয়েছে বিরোধী দলগুলি! তবে রাজ্যস্তরে জোট ফলপ্রসু হবে কিনা, সেই জল্পনা জিইয়ে রেখেছে কংগ্রেস, তৃণমূল, দু-দলই।

রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে অনেক মুখ্যমন্ত্রী যাননি। তিনি না গেলেও, আকাশ ভেঙে পড়ত না। কী বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? INDIA জোটে একসঙ্গে থাকলেও, তৃণমূল নেত্রীর দিল্লি যাত্রা নিয়ে এভাবেই কটাক্ষ করলেন অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। পাল্টা জবাব শান্তনু সেনের। 

২৪-এর লোকসভা ভোটে মোদি সরকারকে হঠাতে জাতীয় স্তরে জোটবদ্ধ হয়েছে বিরোধী দলগুলি! তবে রাজ্যস্তরে জোট ফলপ্রসু হবে কিনা, সেই জল্পনা জিইয়ে রেখেছে কংগ্রেস, তৃণমূল, দু-দলই। আর এই প্রেক্ষাপটেই, G20 সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে, বড়সড় প্রশ্ন তুললেন কংগ্রেসের লোকসভা নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সমালোচনার একই সুর শোনা গেছে বাংলার সিপিএম নেতাদের মুখে। শনিবার ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতোই ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন।

যদিও রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দেননি, প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী ও JDS নেতা HD দেব গৌড়া, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদের উদাহরণ তুলে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, অধীর চৌধুরী। 

অধীর চৌধুরী এদিন বলেন, এই নৈশভোজ ভারতবর্ষের মুখ্যমন্ত্রীদের বড় অংশ প্রত্যাখ্যান করেছে। যে নৈশভোজে সংসদের বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেকে আহ্বান জানানো হয়নি। না গেলেও পারতেন। কীরকম টান, আগেভাগে উড়ে গিয়ে দিল্লিতে অবস্থান করছেন, নৈশভোজে যোগীর পাশে বসে, অমিত শাহর পাশে বসে নৈশভোজ করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ রক্ষা করতে আগ বাড়িয়ে গিয়ে, হাসি হাসি মুখে নৈশভোজ খেয়ে কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এ দিন দিল্লি থেকে ফেরার সময় অবশ্য, সাংবাদিকদের মুখোমুখি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দেওয়ায়, বাংলার মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরী তীব্র আক্রমণ করলেও, তাৎপর্যপূর্ণভাবে সেই একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। একেবারে মোদির পাশে দাঁড়িয়ে তাঁকে ছবিও তুলতে দেখা গেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget