এক্সপ্লোর

Adhir On Mamata : ' সারদামণি-রাসমণি নন, উনি চোরেদের রানি' মমতাকে আক্রমণ অধীরের

 গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করলেন, ষড়যন্ত্রের শিকার তিনি।

কলকাতা : শুক্রবার জোকা ESI হাসপাতালে নাটকীয় পরিস্থিতি! হাসপাতালে ঢোকার মুখে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee ) ! কার্যত মুর্ছা যাওয়ার পরিস্থিতি! আর এদিনই মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর, ঢুকতে-বেরোতে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়! গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করলেন, ষড়যন্ত্রের শিকার তিনি।

অধীরের কড়া প্রতিক্রিয়া 
এই দাবির পরই তৃণমূল  ও বিরোধী শিবির থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে।  কংগ্রেস নেতা অধীর চৌধুরী ( Adhir Chowdhury ) বলেন, ' তৃণমূলের ভোটার, তারা সৎ, তৃণমূলের সমর্থক, তারা সৎ ! তাদের সততাকে , তাদের আন্তরিকতাকে , তৃণমূলের রথী মহারথীরা অপব্যবহার করে ধন কুবেরে রূপান্তরিত হয়েছেন। আভি তো স্রেফ ঝাঁকি হ্যায় , বহত কুছ বাকি হ্যায়। মন্তব্য করেন অধীর। এই তৃণমূল দেখে বাংলার মানুষ ভোট দেননি বলে মনে করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। সেই সঙ্গে তিনি বলেন, ' দিদি নিজেকে সারদামণি, রানি রাসমণি দেখানোর চেষ্টা করছেন, আসলে তিনি চোরেদের রানি ' 

আরও পড়ুন :

পার্থকে সরানোর আগেই প্রকাশ্যে তৃণমূলের একাংশের অসন্তোষ

ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, কুণালের প্রতিক্রিয়া 
শুক্রবার, ESI হাসপাতাল থেকে বের করার সময়ও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়!  তিনি বলেন, দলের সিদ্ধান্ত ঠিক কী না, সময় বলবে। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ' আইনের অধিকার তাঁর খোলা রয়েছে। অতীতে অনেকের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, পরবর্তীতে সাল-তারিখ-চালচিত্র দেখে, একটু ভেবে দেখবেন। কোনটা ঠিক ছিল, কোনটা ভুল হয়েছিল। তাহলে দেখবেন কালের যাত্রাপথে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।'

নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার , অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করে তৃণমূল।  মন্ত্রিসভা থেকে সরানোর পর এই তিনটি দফতর আপাতত নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে তিনি এই তিনটি দফতর কাকে দেবেন? না কি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে এই ভয়ঙ্কর কাণ্ডের পর শেষ অবধি কি মন্ত্রিসভা ঢেলে সাজাবেন মুখ্যমন্ত্রী? ঘরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ার মুখে দীর্ঘদিন ঘনিষ্ঠ বৃত্তে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অবশেষে সরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, তাতে অবশ্য বিন্দুমাত্র সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, কান নয়, মাথা ধরতে হবে।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget