এক্সপ্লোর

Partha Chatterjee : পার্থকে সরানোর আগেই কীভাবে প্রকাশ্যে তৃণমূলের একাংশের অসন্তোষ?

Partha Chatterjee Removed : পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত যখন নেওয়া হল, তার আগেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের একাংশের অসন্তোষ।

আশাবুল হোসেন, দীপক ঘোষ, কলকাতা : ৬দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee )  মন্ত্রিত্ব থেকে সরানো হল । গুরুতর ও ভয়ঙ্কর অভিযোগ ওঠার পরও, তাঁকে মন্ত্রিত্ব থেকে সরাতে লেগে গেল প্রায় ১৪৪ ঘণ্টা! একদিকে জনমানসে প্রবল ক্ষোভ, বিরোধীদের নিন্দা-সমালোচনার ঝড়ের পাশাপাশি, তৃণমূলের অন্দরেও চড়া হচ্ছিল বিক্ষোভের সুর! কার্যত বিদ্রোহের ইঙ্গিত! 

 কুণাল ঘোষ ( Kunal Ghosh ) ট্যুইট করে বলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের দুই মুখপাত্র বিশ্বজিৎ দেব ( Biswajit Deb ) ও দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya )। কুণাল ট্যুইটে লেখেন , 

Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He should be expelled.
If this statement considered wrong, party has every right to remove me from all posts. I shall continue as a soldier of @AITCofficial.

— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022

' এতক্ষণ সময় লেগে গেল কেন? ' 
তৃণমূলের অন্যতম মুখপাত্র ও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যও ট্যুইট করে বলেন, 
ঠাকুমা বলতেন, ফোড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।

অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি জোরালভাবে শোনা যায় তৃণমূলের আরও একাধিক মুখপাত্রের গলায়! ঘোষণা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানো হল। কিন্তু, সরাতে এতক্ষণ সময় লেগে গেল কেন? এই প্রশ্ন তোলার পাশাপাশি বিরোধীদের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায়কে সরালেই স্বচ্ছতা আসবে না! এক্কেবারে ওপরে হাত দিতে হবে। 

বিরোধীদের ক্ষোভ 
আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ' শুধু পার্থর একার দায় নয়। পার্থকে সরিয়ে আত্মরক্ষা করা যাবে না। দায় ঝাড়া যাবে না। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পার্থ এই টাকা নিজের জন্য করেনি, তৃণমূলের জন্য করেছে। আসল অপরাধী মুখ্যমন্ত্রী। ' 

রাজ্য বিজেপি মুখপাত্র,  শমীক ভট্টাচার্য বলেন, ' পার্থ চট্টোপাধ্যায়কে গদি থেকে সরানোর জন্য আরও ৩০ কোটি টাকা উদ্ধার করতে হল। আসলে এই দুর্নীতি শুধু পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নয়, সংগঠিত অপরাধ। সীমাহীন দুর্নীতি। তৃণমূলে সবাই মিলে করেছে। এটা যেন মনে না করে পার্থকে সরিয়ে তৃণমূলের শাপমোচন হল। ' 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' পার্থ চট্টোপাধ্যায় আগামী দিনে বিজেপিতে গেলে ভাল হয়ে যাবেন। হিমন্ত বিশ্বশর্মা ও শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না' 

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরালেও, বিতর্কে কি ইতি টানতে আদৌ সক্ষম হবে তৃণমূল? বিপুল টাকা ও সোনা উদ্ধারের পর তা কি সম্ভব? উত্তর মিলবে আগামী দিনেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget