এক্সপ্লোর

Adhir Chowdhury : 'দিদির এটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো', একযোগে হুমায়ুন-মমতাকে নিশানা অধীরের

TMC News: সাসপেনশনের এই খবর বহরমপুরে তৃণমূলনেত্রীর সভায় এসেই জানতে পারেন হুমায়ুন !

বহরমপুর : মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলনেত্রীর সভার দিনেই 'দল বিরোধী কাজের' জন্য সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। সাসপেনশনের এই খবর বহরমপুরে তৃণমূলনেত্রীর সভায় এসেই জানতে পারেন হুমায়ুন ! এই পরিস্থিতিতে 'কাল অথবা সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা' দেওয়ার কথা ঘোষণা করেছেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। শুধু তা-ই নয়, '২২ ডিসেম্বর বহরমপুরে নতুন পার্টি লঞ্চ' করার কথাও জানিয়ে দেন। তৃণমূলে এই অন্তর্দ্বন্দ্বের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবীরকে একযোগে বিঁধলেন অধীর চৌধুরী। তিনি বলেন, "দিদির এটা হচ্ছে চরিত্র। ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিলেন, আজ সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছেন। আর বোঝা হলে দিদি তাঁকে সঙ্গে সঙ্গে কাঁধ থেকে নামিয়ে দেন।"  

অধীরের কথায়, "এই হুমায়ুন কবীরকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় ব্যবহার করেছিলেন আমাকে হারানোর জন্য । নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবীরকে দিয়ে...পুলিশ-হুমায়ুন কবীর মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিলেন রামনবমীর দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবীর সগর্বে বলেছিলেন, সদর্পে সাংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, মুর্শিদাবাদে ৭০ ভাগ মুসলমান, ৩০ ভাগ হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদের মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন...তাহলে মুসলমান ভোট তো পাওয়া যাবেই...হিন্দু ভোটে আঘাত হান যাতে অধীর চৌধুরী হারে। ২০১৯ সালে এই বহরমপুর লোকসভায়, যেখানে বিজেপি ১ লক্ষ ৪৩ হাজার ভোট পেয়েছিল, সেখানে পৌনে ৪ লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু ৭০ ভাগ মুসলমান... ৩০ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও, বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। দিদির এটা হচ্ছে চরিত্র। ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিলেন, আজ সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছেন। আর বোঝা হলে দিদি তাঁকে সঙ্গে সঙ্গে কাঁধ থেকে নামিয়ে দেন।"

এদিকে বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুনকে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, "ভিতরে ভিতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সঙ্গে। সাম্প্রদায়িকতা করার জন্য, টাকা দিয়ে ফান্ডিং করবে, আর তৃণমূলকে দোষ দেবে... এটা হবে না। কোনও দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। কেউ কেউ টাকা খেয়ে ভোটের আগে বিজেপির তাঁবেদারি করেন। তাঁরা হচ্ছেন দেশের শত্রু। যারা নির্বাচনের দুই মাস আগে থেকে এইসব রাজনীতি করেন, এটা বিজেপির পাল্লায় পড়ে। যারা ভোটের সময় ব্ল্যাকমেলিং করেন, তাঁদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচানোর সময়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ? চাঞ্চল্যকর মোড় বীরভূমে
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ? চাঞ্চল্যকর মোড় বীরভূমে
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget