এক্সপ্লোর

Adivasi Bandh: আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ, কোন কোন জেলায় প্রভাব?

West Bengal Bandh: হিলি মোড়ে সরকারি বাস আটকান বনধ সমর্থকরা। যাত্রীদের নামিয়ে ফিরে যায় বাস। পুরুলিয়া হুড়াতেও ১২ ঘণ্টার বনধ পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: একাধিক দাবিতে ১২ ঘণ্টা বাংলা বন‍ধের ডাক। আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ এর প্রভাব পড়ল মালদায়। অন্যদিকে, দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরেও বন‍্ধ পালন হচ্ছে। এখনও পর্যন্ত বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস ছাড়েনি। 

অন্যদিকে, হিলি মোড়ে সরকারি বাস আটকান বনধ সমর্থকরা। যাত্রীদের নামিয়ে ফিরে যায় বাস। পুরুলিয়া হুড়াতেও ১২ ঘণ্টার বনধ পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের। কুড়মিদের স্বীকৃতির বিরোধিতা ও ১০০ পরিবারকে বয়কটের অভিযোগে বনধ। 

এদিকে, চার দফা দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ এর প্রভাব পড়ল মালদায়। মালদার গাজল এবং হবিবপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সমাজের। গাজলের বিশ মাইল এলাকায় মালদা বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ। এরই পাশাপাশি মালদার হবিবপুর বাস স্ট্যান্ড এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসীরা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে পুলিশ।


এসটি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একগুচ্ছ দাবি ছাড়াও এবার প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে হুমকি, দুর্ব্যবহার, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারীদের কণ্ঠরোধের চেষ্টা-সহ একাধিক অভিযোগে এর আগে জঙ্গল মহলে কুড়মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির ডাকে ১২ ঘণ্টার বন‍্ধ ব্যাপক প্রভাব পড়েছিল। 

বাঁকুড়ার সিমলাপালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন কুড়মিরা। মোটরবাইক বা সাইকেল নিয়ে হাঁটতে হয় সাধারণ মানুষকে। কোথাও গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। দোকানে তালা লাগিয়ে দেন বন্‍ধ সমর্থনকারী কুড়মিরা। এলাকায় বাইক মিছিলও করেন তাঁরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় মোতায়েন ছিল পুলিশ ও র‍্যাফ। ঝাড়গ্রাম জেলায় সকাল ৬টা থেকে শুরু হয়েছিল এই বন্‍ধ। রাস্তায় নামেনি কোনও বেসরকারি বাস। হাতে গোনা কয়েকটি সরকারি বাস চললেও, পরে তা বন্ধ হয়ে যায়। বাস বন্ধ থাকায় ফলে অসুবিধায় পড়েছেন ট্রেনের যাত্রীরা। দোকানপাটও বন্ধ। তবে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুরে বন‍্ধের প্রভাব পড়েনি সেই সময়।                                                                 

 

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

 

 

সেরা শিরোনাম

Indranil Sen Arrested: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget