এক্সপ্লোর

Tapas Roy : তৃণমূল উঠে যাবে ? 'মমতাকে মানছে না, ওই ডেঁপো ছেলেটাকে...', কাকে আক্রমণ তাপস রায়ের ?

TMC News : বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। যমুনা পাড়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন তাঁর সাংসদরা তাঁকে ছেড়ে চলে গেলেন। তৃণমূলের ভাঙন নিয়ে বড় মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক তাপস রায়। 

কলকাতা : বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বসে, তখনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। NDA-এর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্য়েই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের 'ব্লক'। কিন্তু প্রশ্ন কেন এই হাল তৃণমূলের? বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের দুর্দশা নিয়ে সরাসরি আইপেক ও ভাইপো অভিষেকের দিকে অঙ্গুল তুলেছে অনেকেই। এবার এক বড় মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক তাপস রায়। 

একা কালীঘাটে বসে বিধায়ক-কাউন্সিলদের ভাঙন দেখেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! এবার যমুনা পাড়ে বসে দেখলেন তাঁর সাংসদরা তাঁকে ছেড়ে চলে গেলেন। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ছেড়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। তাঁরা স্পষ্ট জানালেন, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নেই। তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন! বসতেও চান লোকসভায় অন্য় জায়গায়!

লোকসভায় তৃণমূলের মোট সাংসদ ২৮ জন। তারমধ্য়ে ২০ জন আলাদা 'ব্লক' হতে চেয়ে স্পিকারকে চিঠি দিলেন। এই ২০ জনের মধ্য়ে রয়েছেন কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, দেব, কালীপদ সোরেন, জগদীশ বাসুনিয়া, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্য়োপাধ্য়ায় ও পার্থ ভৌমিক। আর এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় জানান, ''তাঁরা যদি মনে করে থাকেন তাঁরা NDA ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে... আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এটা মৌলিক অধিকার।'' 

বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের এই দুর্দশা ও ভাঙন নিয়ে বড় মন্তব্য করেন তাপস রায়। তিনি জানান, তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত। নিয়ে এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই হওয়ার ছিল। সেটাই হচ্ছে। তার কারণ, মমতাকে মানুষ মেনে নিচ্ছে না, মানুষ পরিত্যাগ করেছে। MLA, MP-রা মমতাকেই মেনে নিতে পারছে না। সেখানে অভিষেককে কী করে মেনে নেবে। ওই ডেঁপো ছেলেটাকে কী করে মেনে নেবে? সে নাকি লিডার পার্লামেন্টের। সুতরাং যার সেল্ফ রেস্পেক্ট ও ডিগনিটি রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপর আবার মমতা নাকি মিটিং-এ বলছেন অভিষেক এলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে সম্মান জানাও। যদি কারোর আত্মমর্যাদা থেকে থাকে তবে সে তৃণমূল করবে না।''

বন্দিদশায় যমুনা নদীর ওপারে স্ত্রী মমতাজের স্মৃতিস্তম্ভ ‘তাজমহল’ দেখে জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন শাহজাহান। আর এখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় চোখের সামনে দেখছেন কীভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাঁর তৈরি তৃণমূল! অনেকের মনে প্রশ্ন এভাবে দুই ভাগে টুকরো হয়ে যাওয়া তৃণমূলের ভবিষ্যৎ কোন দিকে। দিলটা কী আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে?

 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget