এক্সপ্লোর

Kurmi Arrest: অভিষেকের কনভয়ে হামলার পর তৎপর পুলিশ, আজ বিক্ষোভের আগেই আটক ৩

আজ খেমাশুলিতে অভিষেকের কনভয় থামিয়ে বিক্ষোভের পরিকল্পনা ছিল তাঁদের।

খেমাশুলি: গতকাল অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ে হামলার পর তৎপর পুলিশ। আজ বিক্ষোভের আগেই আটক ৩ কুড়মি (Kurmi) আন্দোলনকারী। আজ খেমাশুলিতে অভিষেকের কনভয় থামিয়ে বিক্ষোভের পরিকল্পনা ছিল তাঁদের। গতকালের ঘটনার পর অভিষেকের কনভয় ঘিরে কড়া নিরাপত্তা। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার ৪। একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার রাতে তাঁর কনভয় ঘিরে ধুন্ধুমারকাণ্ডের পর কার্যত হুঁশিয়ারির সুরেই এই কথা বলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

ইটবৃষ্টি। তৃণমূলের (TMC) কর্মীদের বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর। মন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hasda) গাড়িতে পাথরবৃষ্টি। এরপরই তৎপর হয় পুলিশ। রাত থেকেই শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় ৪ জনকে। তাঁদের বিরুদ্ধে মোট ১৪টি ধারা দেওয়া হয়েছে তারমধ্য়ে ৬টি জামিন অযোগ্য় ধারা।

এরমধ্য়ে রয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়য়ন্ত্র, সরকারি কর্মীদের মারধর , সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের ধারা। কনভয়ে হামলার ঘটনার পর ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে এদিন ডোমজুড়ে রাস্তা অবরোধ করে তৃণমূল। সামনেই পঞ্চায়েত ভোট। তবে কি তার আগে কুড়মিদের আন্দোলন, অভিষেকের কনভয়ে হামলা, এসব ঘিরে জঙ্গলমহলে ফের বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? 

উল্লেখ্য, খোদ মুখ্যমন্ত্রীর কাছেই দাবি-দাওয়া পেশ করতে চান কুড়মিরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে অনুমতি চেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে চিঠি দিল কুড়মিদের সংগঠন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। এর পাশাপাশি, ফের একবার অভিষেকের কনভয়ে হামলা-যোগ অস্বীকার করে বহিরাগতদের দিকে আঙুল তুলেছেন কুড়মিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কুড়মিদের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির দাবি, ঘোষিত কর্মসূচি অনুযায়ী জঙ্গলমহলে যে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি এলে তাঁর কাছে কুড়মিরা গিয়ে দাবি-দাওয়া জানাবেন ও সংশ্লিষ্ট দলের অবস্থান জানতে চাইবেন। কুড়মিদের দাবি, এর আগে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া-সহ একাধিক জন প্রতিনিধির পথ আটকে দাবি পেশ করা হয়েছে।  

আরও পড়ুন: Arjun Singh-Sougata Roy Tussle : 'ময়দানে আছি' বার্তা অর্জুনের, 'এঁর জন্মের আগে থেকে জুটমিল করছি' পাল্টা সৌগতর, জারি তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget