এক্সপ্লোর

Arjun Singh-Sougata Roy Tussle : 'ময়দানে আছি' বার্তা অর্জুনের, 'এঁর জন্মের আগে থেকে জুটমিল করছি' পাল্টা সৌগতর, জারি তরজা

TMC : বাংলার অন্যতম প্রাচীন শিল্পশহরে এখন কান পাতলে শোনা যাচ্ছে দুই সাংসদের চাপানউতোরের কথা। একজন, তৃণমূলের অধ্যাপক সাংসদ সৌগত রায়। অন্যজন, রাজ্য রাজনীতিতে বাহুবলী নেতা হিসেবেই পরিচিত অর্জুন সিংহ।

সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্য, ব্যারাকপুর : ব্যারাকপুরে শ্যুটআউটের (Barackpore Shootout) পর, চরমে উঠেছে অর্জুন সিংহ ও সৌগত রায়ের বাগযুদ্ধ। এদিন অর্জুন সিংহ বলেন, জুটমিল নিয়ে খবরই রাখেন না সৌগত রায়। পাল্টা, জবাব দিয়েছেন সৌগত রায়ও।

গঙ্গাপাড়ে ঘণীভূত দ্বন্দ্বের মেঘ। চরমে উঠেছে দুই সাংসদের বাগযুদ্ধ। আদতে দুজনেই তৃণমূলের। কিন্তু কথার লড়াই শাসক-বিরোধী তরজাকেও যেন হার মানাচ্ছে। টিটাগড় থেকে নৈহাটি পর্যন্ত বিস্তৃত ব্যারাকপুর শিল্পাঞ্চল। এর আনাচকানাচে ছড়িয়ে রয়েছে একের পর এক কারখানা-জুটমিল। কারখানার সাইরেনের পাশাপাশি, বাংলার অন্যতম প্রাচীন শিল্পশহরে এখন কান পাতলে শোনা যাচ্ছে দুই সাংসদের চাপানউতোরের কথা। একজন, তৃণমূলের অধ্যাপক সাংসদ সৌগত রায়। অন্যজন, রাজ্য রাজনীতিতে বাহুবলী নেতা হিসেবেই পরিচিত অর্জুন সিংহ। যিনি, বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়ে, পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে আসেন।

এদিন ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংহ (Arjun Singh) বলেছেন, 'উনি খবরই রাখেন না। আমরা খবর রাখি, ময়দানে আছি।' পাল্টা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেছেন, 'ও যখন জন্মায়নি তখন থেকে জুটমিল করছি।'

আরও পড়ুন- 'কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চায়' মণিপুর প্রসঙ্গ টেনে আক্রমণ মমতার

এদিকে, অর্জুনের দাবি, 'উনি RCME-র প্রেসিডেন্ট, একটা উনি দেখিয়ে দিন উনি কোনও আন্দোলন করেছেন, জুটমিলের শ্রমিকের জন্য। আমি যখন বিজেপি সাংসদ ছিলাম, লড়াই করে ক্যাপ নিয়ে এসেছিলাম। উনি এটা খবরই রাখেন না। কোনও জুটের অর্ডার কম হয়নি। জুট ব্যাগের অর্ডার কম হয়নি। ওনার এলাকায় বরানগর জুটমিল দেড়শোর জায়গায় ২৫ টনে চলছে।'

এদিকে, ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেতা অর্জুন সিংহের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ব্যারাকপুরের সাংসদকে পাল্টা জবাব দিয়েছেন সৌগত রায় (Sougata Roy)। ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে না ভেবে উন্নয়ন নিয়ে ভাবুন অর্জুন সিংহ। খতিয়ে দেখুন কেন জুটমিলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আক্রমণ শানান সৌগত রায়।

আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget