এক্সপ্লোর

Primary Recruitment Scam: 'কোথাও যাইনি', যাদবপুরের বাড়ি থেকেই এবিপি আনন্দের ক্যামেরায় দাবি মানিক ভট্টাচার্যের

Manik Bhattacharya Speaks: মানিক ভট্টাচার্য কোথায়? তিনি কি সত্যি যাদবপুর সেন্ট্রাল রোডের বাড়িতে রয়েছেন? গত কালের পরও প্রশ্ন ছিল নানা মহলে। আজ সকালে ওই বাড়িরই একতলা থেকে এবিপি আনন্দের ক্যামেরায় কথা বললেন তিনি।

হিন্দোল দে, কলকাতা: মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) কোথায়? তিনি কি সত্যি যাদবপুর (jadavpur) সেন্ট্রাল রোডের (central road) বাড়িতে (residence) রয়েছেন? গত কালের পরও প্রশ্ন ছিল নানা মহলে। আজ সকালে ওই বাড়িরই একতলা থেকে এবিপি আনন্দের (Abp Ananda) ক্যামেরায় কথা বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। কোথাও যাননি, ফের জানালেন তিনি। সঙ্গে সংযোজন, স্বাভাবিক ছন্দে ফিরতে চান। 

কী বললেন?
৫৩/৩এ/১। যাদবপুর সেন্ট্রাল রোডের এই বাড়ি থেকে আজ সকাল ৯টা ২০ মিনিটে হঠাতই বেরিয়ে আসেন তিনি। তবে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মুখে আঙুল দিয়ে চুপ করার জন্য বলেন। তাঁর দাবি, গোটা বিষয়টি বিচারাধীন। তাই এই নিয়ে মন্তব্য করা উচিত নয়। তবে মানিকের মতে, অতীতেও তদন্তে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও করবেন। সেই সঙ্গে জানালেন, এ বার স্বাভাবিক ছন্দে ফিরতে চান। তাঁর বাজার করার রয়েছে, ওষুধ কিনতে যেতে চান। সেই কারণেই আজ বাড়ি থেকে দাঁড়িয়েই কথা বললেন যাতে তিনি কোথায় রয়েছেন এই নিয়ে যাবতীয় সন্দেহ দূর করা যেতে পারে। উল্লেখ্য, তাঁকে নিচে এসে কথা বলতে অনুরোধ করা হলেও রাজি হননি মানিক।

কী হয়েছিল? 
হালে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। গোয়েন্দা সূত্রে দাবি, বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে, এবিপি আনন্দকে ভিডিও কলে মানিক ভট্টাচার্য গত কালই জানিয়েছিলেন, যাদবপুরের ফ্ল্যাটে রয়েছেন তিনি। সিবিআইয়ের সঙ্গে সব রকম সহযোগিতাও করেছেন। আগামী দিনেও করবেন, আশ্বাস দেন তিনি। ভিডিও কলে তাঁকে বলতে শোনা যায়, 'আমি আমার যাদবপুরের ফ্ল্যাটেই আছি। এখানেই আছি। কোথাও যাওয়ার প্রশ্ন নেই। কোথাও যাইনি। কেন এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার কোনও সদুত্তর আমার কাছে নেই। কারণ এই বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু যে সমস্ত সংস্থা আমাকে যখন যেভাবে, যা সহযোগিতার কথা বলেছে, সেগুলি আমার তরফ থেকে কখনও লঙ্ঘন করা হয়নি। কিন্তু কেন এই বিভ্রান্তি ছড়াচ্ছে , আমি জানিনা। আমার স্বাভাবিক জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে।' 
গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত ১ সপ্তাহ ধরে ফোনে যোগাযোগের চেষ্টা করেও খোঁজ মেলেনি তাঁর। সমস্ত বিমানবন্দরে নোটিস দিচ্ছে সিবিআই। সিবিআইয়ের  দাবি, মানিকের ফোন সুইচড অফ। কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি তাঁর, দাবি সিবিআই-র। দেশ ছেড়ে পালিয়ে যেতেও পারেন মানিক ভট্টাচার্য, এমনই আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । তাই খোঁজ না পেয়ে এবার লুক আউট নোটিস জারি করে সিবিআই। তার পরই ভিডিও কলে এবিপি আনন্দের সঙ্গে কথা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির।
এবার সশরীরে সামনে এলেন তিনি।

আরও পড়ুন:দুর্নীতি থেকে শিক্ষা রাজ্যের? কলেজের অধ্যাপকদের বদলি এবার অনলাইন পোর্টালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget