এক্সপ্লোর

Murshidabad News: ফের বোমা উদ্ধার এই জেলায়, পঞ্চায়েত ভোটের আগে কারা রেখে গেল সকেট বোমা ?

Murshidabad bomb Rescue: পঞ্চায়েত ভোটের আগে আবারও মুর্শিদাবাদের রাণিনগর এলাকা থেকে বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার।

আশীস বাগচী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে আবারও মুর্শিদাবাদের (Murshidabad) রাণিনগর এলাকা থেকে বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার। রাণিনগর থানার অন্তর্গত নজরানা গ্রামে উদ্ধার হল দশটি সকেট বোমা (Bomb)।

সূত্রের খবর, রবিবার রাতে নজরানা গ্রামের একটা ফাঁকা মাঠে বোমাগুলি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্র মারফত খবর পেয়ে, আজ রাণিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও পরে বোম্ব স্কোয়াড বাহিনী সেখানে যান ও বোমাগুলি নিষ্ক্রিয় করেন। কে বা কারা কেনই বা বোমাগুলি সেখানে রেখেছিল ? তার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ। 

সম্প্রতি কালীগঞ্জের (Nadia Kaliganj) মোলান্দিতে ৬২টি সকেট বোমা নিষ্ক্রিয় করেছিল সিআইডি-র বম্ব স্কোয়াড (Bom Squad)। জানা গিয়েছিল, কালীগঞ্জের মোলান্দি গ্রামে সিপিআইএম নেতা হকসাদ মণ্ডলের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় ওই বোমা গুলি। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই বাঁচিয়ে দিল বম্ব স্কোয়াড।

গোপন সূত্রে খবর পেয়ে, কালীগঞ্জ থানার পুলিস ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ড্রামে রাখা ৬২টি সকেট বোমা উদ্ধার করেছিল। সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেছিল। উল্লেখ্য, গত মাসেই ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি-সহ পাঁচ জন আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত মাসের শুরুতেই কালীগঞ্জে (Kaliganj) পুলিশকে (Police) লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সেই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

কালীগঞ্জের (Kaliganj) মোলান্দি এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তাঁরা এলাকাটি ঘিরে রাখেন। এরপরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এদিকে কিছুদিন আগেই কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন। আর বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে তিনটি ড্রামে ২৭টি বোমা উদ্ধার হয়। বোমা গুলি নিষ্ক্রিয় করেছিল বম্ব স্কোয়াড।

আরও পড়ুন, পরিচয়পত্র দেখাতে গিয়েই পর্দাফাঁস, পুলিশের জালে ভুয়ো CBI অফিসার !

পঞ্চায়েত ভোটের আগে প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় প্রথম সারিতে বীরভূম। সম্প্রতি ফের বোমা উদ্ধার হয়েছে এবার বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে, খামেডডা কোয়েল পুকুরের  ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget