এক্সপ্লোর

Civic Volunteer: ফের সিভিকের 'দাদাগিরি'- র অভিযোগ, কাটা গেল যুবকের আঙুলের অংশ !

Purba Bardhaman News: সমুদ্রগড় স্টেশনে সিভিকের 'দাদাগিরির' অভিযোগ। এক যুবকের আঙুলের অংশ কাটা গিয়েছে।

রানা দাস, পূর্ব বর্ধমান : ফের সিভিকের দাদাগিরি! কাটা গেল যুবকের আঙুলের অংশ! পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশনে হাড় হিম কাণ্ড! যুবকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ GRP-র সিভিকের বিরুদ্ধে। যুবককে বিশ্রামাগারে নিয়ে যাওয়ার চেষ্টা সিভিকের, অভিযোগ যুবকের। বিশ্রামাগারের কোলাপসিবল গেট ধরে প্রতিরোধ যুবকের। গেট ধরে থাকার সময় হাতে ভারী কিছুর আঘাত সিভিকের, অভিযোগ যুবকের। সিভিকের আঘাতেই আঙুলের সামনের অংশ কেটে যায়, দাবি যুবকের। জিজ্ঞাসাবাদের জন্য আটক অভিযুক্ত GRP-র সিভিক ভলান্টিয়ার। ওয়েটিং রুমে ঢোকানোর সময় কোনওভাবে আঙুল কেটেছে, দাবি জিআরপির-র। কী কারণে আঙুল বাদ গেল খতিয়ে দেখা হচ্ছে, বক্তব্য GRP-র। খবর ছড়িয়ে পড়তেই সমুদ্রগড় স্টেশনে বিক্ষোভ যাত্রী ও এলাকাবাসীর। সমুদ্রগড় স্টেশনে জিআরপি থানা নেই, কালনা থেকে যান GRP আধিকারিকরা। সন্দেহভাজন কাউকে আটক করা হলে বিশ্রামাগারে রাখা হয়। পরে বিশ্রামাগার থেকে ট্রেনে করে কালনা GRP-তে নিয়ে যাওয়া হয়। 

সমুদ্রগড়ে স্টেশনে সিভিকের 'দাদাগিরির' অভিযোগ। এক যুবকের আঙুলের অংশ কাটা গিয়েছে। যুবকের অভিযোগ, তাঁকে ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছিল ওই সিভিক। সেই সময় কোলাপসিবল গেট আঁকড়ে কোনওমতে নিজেকে আটকানোর চেষ্টা করেন যুবক। ওয়েটিং রুমে যেতে চাননি যুবক। কোলাপসিবল গেটে আটকে যায় যুবকের আঙুল। কিন্তু সেই অবস্থাতেই সিভিক ভলান্টিয়ার যুবককে নিয়ে টানা-হ্যাঁচড়া করতে থাকে। ভারী জিনিস দিয়ে যুবকের হাতে আঘাত করাও হয় বলে অভিযোগ করেছেন যুবক। এরপরই আঙুলের অংশ কেটে যায়। আপাতত জালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। কোনওভাবে তাঁর আঙুল জোড়া লাগানো যায় কিনা তার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। 

এই ঘটনায় ওই সিভিক ভলান্টিয়ার এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। যুবক জানিয়েছেন, ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন তিনি। ট্রেন আসতে দেরি হওয়ায় মোবাইল দেখছিলেন নিজের মতো। আচমকাই একজন সিভিক ভলান্টিয়ার এসে তাঁর হাত থেকে ফোন কেড়ে নেয়। এরপর জোরজবরদস্তি যুবককে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ঘটে অঘটন। জিআরপি- র তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই শোনা যায় সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির খবর। এবার তেমনই এক ঘটনা ঘটেছে সমুদ্রগড় স্টেশনে। আদতে কী হয়েছিল তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget