এক্সপ্লোর

PSC: ক্লার্কশিপ-সহ একাধিক দফতরে স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন কলকাতায়

Agitation Around PSC Department : চাকরির দাবিতে, এবার মুদিয়ালির PSC ভবনের সামনে অবস্থান-আন্দোলন করলেন চাকরিপ্রার্থীরা।

সত্য়জিৎ বৈদ্য় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: একাধিক দফতরে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে এবার আন্দোলন। মুদিয়ালিতে PSC দফতরের বাইরে বিক্ষোভ দেখাল দুর্নীতি মুক্ত মঞ্চ (Agitation)। আন্দোলনকারীদের দাবি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস-সহ অন্য়ান্য় যে পরীক্ষা হয়েছে, দ্রুত তার ফলপ্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। 

চাকরির দাবিতে, এবার মুদিয়ালির PSC ভবনের সামনে অবস্থান-আন্দোলন করলেন চাকরিপ্রার্থীরা। স্কুলে যোগ্য়দের নিয়োগের দাবিতে কয়েকবছর ধরে রাস্তায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। কেন্দ্রের সমহারে ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মীদের একাংশ। এবার PSC ভবনের সামনেও আছড়ে পড়ল আন্দোলনের ঢেউ। একাধিক দফতরে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে মুদিয়ালিতে PSC দফতরের বাইরে বিক্ষোভ দেখাল দুর্নীতি মুক্ত মঞ্চ।

এছাড়াও আন্দোলনকারীদের দাবি, ক্লার্কশিপ সহ অন্য়ান্য় যে পরীক্ষা হয়েছে, দ্রুত তার ফলপ্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।  নিয়োগ ছাড়াও PSC-র চেয়ারম্য়ানের নিয়োগের দাবি। কোনও অপ্রীতিকর সিচুয়েশন যাতে না হয়, তাই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।আন্দোলনকারীদের হুঁশিয়ারি, প্রশাসন তাঁদের দাবিতে কান না দিলে, আগামীদিনে আইনের দ্বারস্থ হবেন তাঁরা। 

সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। নিয়োগ চেয়ে চাকরিপ্রার্থীরা গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, 'গ্রেফতার করা হয়েছে, গুলি তো করা হয়নি।' প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ দেখতে পাওয়া গিয়েছিল(Upper Primary Job Protest near CM House)। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। এরপরেই আন্দোলনকারী চাকরীপ্রার্থীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলছিল পুলিশ।  

সল্টলেকে নিয়োগের দাবি ধর্নায় বসেছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মঞ্চে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আইনজীবী কৌস্তভ বাগচি। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে বিজেপি বিধায়ক। পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ হিরণ চট্টোপাধ্যায়ের। চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পরিবেশ অস্বাস্থ্যকর। অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। ব্যবস্থা করতে বায়ো টয়লেটের। এই দাবি তুলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন কৌস্তভ বাগচী।

আরও পড়ুন, বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে মাস্টারস্ট্রোক নীতীশের

মূলত গত ৬ নভেম্বর থেকে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হয়। ২০১৪-য় এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা হয় ২০১৫ সালে। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল ২০১৬-য়। নানা জটিলতায় থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। অবশেষে হাইকোর্টের নির্দেশে   কাউন্সেলিং শুরু হয়।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget