এক্সপ্লোর

SBSTC: যাত্রী সুরক্ষায় গাফিলতির অভিযোগ, বর্ধমানে এসবিএসটিসি-র বিরুদ্ধে বিক্ষোভ যুব কংগ্রেসের

Purba Bardhaman News: সোমবার মেমারিতে দুর্ঘটনার কবলে পড়ে এসবিএসটিসি’র একটি বাস। অভিযোগ, তারপরেও বিন্দুমাত্র হুঁশ ফেরেনি। এই অভিযোগে বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।

কমলকৃষ্ণ দে, মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: সোমবারের দুর্ঘটনার পরেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি-র (SBSTC) বিন্দুমাত্র হুঁশ ফেরেনি বলে অভিযোগ। কোনও কোনও বাসের ফিট সার্টিফিকেট নেই, আবার কোনওটির বিমার পলিসির মেয়াদ বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে! এমনকী, যাত্রীদের প্রাণ বিপন্ন করে রিসোলিং-টায়ার লাগিয়েও আকছার বাস চলছে বলে অভিযোগ। এ নিয়ে আজ বর্ধমানের (Bardhaman) নবাবহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস (Youth Congress)। বাস আটকে বিক্ষোভ দেখানো হয়। প্রায় আধঘণ্টা চলে কংগ্রেসের বিক্ষোভ। পরে এসবিএসটিসি কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।

বেনিয়মের অভিযোগ যুব কংগ্রেসের

পূর্ব বর্ধমানের যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের অভিযোগ, ‘টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, নিয়োগের সময় নথি দেখা হচ্ছে না। সরকারের মন্ত্রীরা বিমার টাকা মেরে দিচ্ছে। তারা চোর।’

যুব কংগ্রেসকে পাল্টা তোপ তৃণমূলের

পাল্টা পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, ‘সংশ্লিষ্ট দফতর যাত্রী সুরক্ষার বিষয়টি খেয়াল রাখে। বাজার গরম না করে অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে পারেন।’

অভিযোগ অস্বীকার এসবিএসটিসি-র

যুব কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে এসবিএসটিসি-ও। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডলের দাবি, ‘ফিটনেসের ব্যাপারে সব কাগজ ঠিক থাকে। দুর্ঘটনা হলে যাত্রীদের বিমা করা হয়। সব সময় পোর্টালে টাইম-টু টাইম আপডেট করা হয় না। তাই হয়তো দেখানো হয়। রিসোল টায়ার মেকানিক্যাল পার্ট। এটা গুরুত্ব দিয়েই দেখা হয়।’

আরও পড়ুন ভয়াবহ ! সেতুর রেলিং থেকে ঝুলছে বাস, মেমারির কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা

সোমবার মেমারিতে দুর্ঘটনার কবলে পড়ে এসবিএসটিসি’র একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে বাসটি ঝুলতে থাকে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? মেমারি থানার পাশাপাশি তা খতিয়ে দেখছে এসবিএসটিসি কর্তৃপক্ষও। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই যাত্রীদের সুরক্ষা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যাত্রীরা সুরক্ষিত কি না, সে বিষয়ে অনেকেই সংশয়ে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget