এক্সপ্লোর

Burdwan Accident : ভয়াবহ ! সেতুর রেলিং থেকে ঝুলছে বাস, মেমারির কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা

Burdwan Accident Update : বাসের যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি, তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা।

কমলকৃষ্ণ দে , মেমারি : আসানসোল যাওয়ার পথে পূর্ব বর্ধমানের মেমারির কাছে দুর্ঘটনায় পড়ল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস। পুলিশ সূত্রে খবর, বাসটি সল্টলেকের করুণাময়ী থেকে আসানসোল যাচ্ছিল।

২ নম্বর জাতীয় সড়কে মেমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিঙে ধাক্কা মেরে বাসটি ঝুঁকে পড়ে। আতঙ্কে চিত্‍কার শুরু করেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা হাত লাগান উদ্ধারকাজে। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী। আহতদের বর্ধমানের অনাময় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা।

সল্টলেকের করুণাময়ী থেকে ছেড়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। যাচ্ছিল পশ্চিম বর্ধমানের আসানসোলে।  কিন্তু সকাল ১০টা নাগাদ, ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় মেমারির কানাইডাঙার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা যায়, রেষারেষি করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। প্রথমে স্থানীয় বাসিন্দারাই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান। পরে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। আহত ৭ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে জাতীয়সড়কের দুর্গাপুরমুখী লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
 
যাত্রী সৌরভ বসু বলেন, আচমকা জোরে ধাক্কা মারে বাসটি। তারপর দু-বার পাল্টি খায়। এরপর পড়ে যায়।

মা উড়ালপুলেও দুর্ঘটনা 
ই এম বাইপাসে দুর্ঘটনার জেরে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ মেট্রোপলিটান মোড়ের কাছে, মা উড়ালপুলে ওঠার মুখে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। ঘটনায় আহত হন চালক ও খালাসি। পুলিশ সূত্রে খবর, ট্রেলারের সামনে একটি গাড়ি চলে আসায় আচমকা ব্রেক কষেন চালক। তাতেই দুর্ঘটনা ঘটে।  

দুপুর ১২ টার শিরোনাম 

  • কাউকে করোনার ভ্যাকসিন নিতে বাধ্য করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট। টিকা নিলে কী উপসর্গ, দিতে হবে তথ্য। কেন্দ্রের ভ্যাকসিন নীতিকে সমর্থন করেও জানাল সর্বোচ্চ আদালত।
  • জনতার কাছে যাওয়ার সময় হয়েছে। শুরু হবে বিহার থেকে। এবার কি নতুন রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে প্রশান্ত কিশোর? ট্যুইট ঘিরে জল্পনা তুঙ্গে। 
  • ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে আজ মহামিছিল বিজেপির। ট্যুইট শুভেন্দুর, তর্পণ দিলীপের। শহরজুড়ে ভোট পরবর্তী হিংসার হোর্ডিং পদ্ম শিবিরের।
  • পাকা দেখা, বিয়ের শাড়ি কেনার পর গড়ফায় হবু বধূর রহস্যমৃত্যু। হবু বর ঘুরে যাওয়ার পরেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার। পরে মৃত বলে ঘোষণা। গ্রেফতার অভিযুক্ত প্রেমিক।
  • অভিযুক্ত চাওয়ায় ১ লক্ষ টাকা ধার করে তরুণীর পরিবার। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এসেছিল প্রাক্তন প্রেমিকও। খুন, না আত্মহত্যা? অপেক্ষা ময়নাতদন্ত রিপোর্টের।
  • আসানসোল যাওয়ার পথে মেমারির কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মেরে ৫০ জন যাত্রীকে নিয়ে ঝুলে গেল বাস। আহত ৭, বড় বিপদ থেকে রক্ষা। 

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget