এক্সপ্লোর

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’

‘স্বামী নিখোঁজ’, প্রতিবেশীদের সামনে কাঁদতেন স্ত্রী! ৪৫ দিন পর বাথরুমের মেঝে ভাঙতেই...

নয়াদিল্লি: ‘বাইরে গেছে। ফিরে আসবে শিগগিরই।’ - কেউ স্বামীর খোঁজ করলেই এই উত্তরই দিতেন স্ত্রী। প্রতিবেশী হোন বা আত্মীয়—কারও প্রশ্নেই বিচলিত হতেন না তিনি। দিনের পর দিন কেটে যায় । এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস... তবু বাড়ি ফেরেননি সুরেন্দ্র শর্মা। শেষ পর্যন্ত ৪৫ দিন পর সামনে এল এমন এক অভিযোগ, যা শিউরে ওঠার মতো। পুলিশি তদন্তে দাবি, সুরেন্দ্র কোথাও যাননি। তাঁর দেহ পড়ে ছিল নিজের বাড়িতেই। যে বাড়িতে দিব্যি স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন স্ত্রী, সেই বাড়ির বাথরুমের নীচেই চাপা পড়ে ছিল নিখোঁজ ব্যক্তির দেহ! অবশেষে পুলিশের জালে সেই স্ত্রী ! তদন্তকারীদের প্রশ্ন উত্তরে উঠে এসেছে একের পর এক হাড়হিম করা তথ্য। স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ এবার তাজমহলের শহর আগ্রায়। 

খাবারেই  মৃত্যুফাঁদ?

সেদিনও স্বামীকে খাবার দিয়েছিলেন রুবি। বাইরে থেকে দেখে অস্বাভাবিক কিছু বোঝার উপায় ছিল না। কিন্তু পুলিশের দাবি, সেই খাবারেই ছিল মৃত্যু ফাঁদ। তদন্তে উঠে এসেছে, স্বামীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন রুবি। একটি-দু’টি নয়। পুলিশের দাবি, সংখ্যাটা ছিল অন্তত ১৫ থেকে ২০। কিছুই বুঝতে পারেননি সুরেন্দ্র। খাবার খাওয়ার পর ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। তার পরেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা।পুলিশের দাবি, স্বামী গভীর ঘুমে চলে যাওয়ার পর তাঁকে খুন করেন স্ত্রী।

খুনের পর দেহ লোপাট 

হত্যার পর  বাড়ির বাইরে নয়, দেহ লুকোনোর জায়গা হিসেবে  নিজের বাড়িকেই বেছে নেন স্ত্রী, অভিযোগ তেমনটাই। পুলিশের তদন্তে দাবি, সুরেন্দ্রর দেহ বাথরুমে পুঁতে রাখা হয়েছিল। তার পর দিনের পর দিন সেই বাড়িতেই সব কিছু স্বাভাবিক রয়েছে, এমন ছবি বজায় রাখার চেষ্টা চলেছিল বলে অভিযোগ। এদিকে দিন গড়াচ্ছিল। সুরেন্দ্র বাড়ি ফিরছেন না দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। প্রতিবেশীরা জানতে চান, তিনি কোথায়? আত্মীয়রাও খোঁজ নিতে শুরু করেন। কিন্তু রুবির উত্তর ছিল ঠোঁটের ডগায়। বলে দিতেন স্বামী বাইরে গিয়েছেন, ফিরবেন শিগগিরিই। 

নিখোঁজ রহস্যে ভয়ঙ্কর মোড়

প্রথমে এটি ছিল নিখোঁজের ঘটনা। প্রায় ৪৫ দিন ধরে সুরেন্দ্র শর্মার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই বদলে গিয়েছে গোটা মামলার গতিপথ। একটি সাধারণ নিখোঁজের ঘটনার তদন্তের শেষে পুলিশের হাতে উঠে আসে ভয়ঙ্কর খুনের প্রমাণ।    

৮ দিন পর থানায় নিখোঁজ ডায়েরি

সুরেন্দ্র ১৮ মে থেকে নিখোঁজ হন। কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয় ২৬ মে। সেদিন রুবি এবং তাঁর দেওর অনিল পুলিশের কাছে গিয়ে জানান, সুরেন্দ্রর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরই নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।  আর সেই তদন্তে পুলিশকে সাহায্য করার অভিনয়ও চালিয়ে যান রুবি । স্বামীকে খুঁজতে পুলিশের সঙ্গে যোগ দেন তিনি। প্রতিবেশীদের সামনে কাঁদতেন। বোঝাতেন, স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে তিনি ভেঙে পড়েছেন। কিন্তু ধীরে ধীরে তাঁর গল্পে অসঙ্গতি খুঁজে পেতে শুরু করেন সুরেন্দ্রর পরিবারের সদস্যরা।

স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন দেওর

পুলিশে নিখোঁজের অভিযোগ জানাতে রুবির সঙ্গেই গিয়েছিলেন সুরেন্দ্রর ভাই অনিল। কিন্তু তদন্ত এগোতেই তাঁর সন্দেহের তির ঘুরে যায় বৌদির দিকে। সুরেন্দ্র কীভাবে নিখোঁজ হলেন, তা নিয়ে রুবির বক্তব্যে একাধিক অসঙ্গতি দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁদের সন্দেহের কথা পুলিশকে জানানো হয়। এরপরই রুবিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, বেশিদিন নিজের গল্প ধরে রাখতে পারেননি তিনি। জেরার মুখে শেষ পর্যন্ত স্বামীকে হত্যার কথা স্বীকার করেন রুবি।

কেন স্বামীকে খুন? কী দাবি অভিযুক্ত স্ত্রীর?

জিজ্ঞাসাবাদে রুবি জানিয়েছেন, ভরতপুরে মত্ত অবস্থায় আত্মীয়দের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন সুরেন্দ্র। সেই ঘটনার জেরে আইনি পদক্ষেপ হতে পারে এবং আদালতে ঘুরতে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর মনে। পুলিশের কাছে এই কারণের কথাই জানিয়েছেন অভিযুক্ত স্ত্রী। যদিও হত্যার নেপথ্যে এটাই  কারণ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget