এক্সপ্লোর

BDO Aiburobhat: আইবুড়োভাত খেয়ে বিতর্কে, কী হয়েছে? বিডিওকে চিঠি জেলাশাসকের

East Burdwan News: বিয়ের আগেই বিভ্রাটে বিডিও। পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্য়ঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিতর্কে বর্ধমান ১-এর বিডিও।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্য়ঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিতর্কে বিডিও (BDO Aiburobhat)। আইবুড়ো ভাত খেয়ে তৃণমূলের ব্লক সভানেত্রীর পা ছুঁয়ে প্রণামও করেছিলেন বিডিও। কী হয়েছে জানতে চেয়ে এবার বর্ধমান ১-এর (Barddhaman 1) বিডিও রজনীশকুমার যাদবকে চিঠি দিলেন জেলাশাসক। 

গতকাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি করেন, এটা বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর, যাঁর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তিনি এখানকার BDO, রজনীশ কুমার যাদব। বৃহস্পতিবার, একটি ভিডিওটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটা সর্বদা অস্পষ্ট ছিল, তা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে।                             

 

ভিডিওতে দেখা যায়, রীতিমতো শাঁখ বাজিয়ে, BDO-র আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য়রা। বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন BDO। পা ছোঁয়ার পর, ধান-দুর্বা দিয়ে BDO-কে আশীর্বাদ করতেও দেখা যায় তৃণমূলের ব্লক সভানেত্রী এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনকে। আর আইবুড়ো ভাত খেয়ে বিপাকে বর্ধমান ১ নম্বর ব্লকের BDO। কী ঘটনা ঘটেছে? তার বিবরণ জানতে চেয়ে BDO-কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। জেলা প্রশাসন সূত্রে দাবি, BDO-র লিখিত উত্তর পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কী জানিয়েছেন বিডিও?

গতকাল বিডিও বলেন, "সেটা সরকারি এরিয়ার মধ্য়ে ছিল না। পাশের বিল্ডিং এ একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। আমাদের অফিসের মধ্য়ে হয়নি। অফিস চত্বরের মধ্য়ে হয়নি। পাশের বিল্ডিং এ অনুষ্ঠানটা হয়েছিল।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Eye Operation Controversy: 'অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ ও ফ্লুইডের গুণগত মান সঠিক ছিল না তদন্তে নয়া তথ্য

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget