এক্সপ্লোর

Eye Operation Controversy: 'অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ ও ফ্লুইডের গুণগত মান সঠিক ছিল না তদন্তে নয়া তথ্য

West Bengal News: রাজ্যের সরকারি হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ আসেন সেখানে চিকিৎসা করাতে। আর এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ।

সন্দীপ সরকার, কলকাতা: গার্ডেনরিচ হাসপাতালে (Garden Reach Hospital) অস্ত্রোপচারকাণ্ডে নতুন তথ্য। রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটির রিপোর্ট পেশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে,'চোখের অপারেশনের জন্য ব্যবহৃত ওষুধ ও ফ্লুইডের গুণগত মান সঠিক ছিল না।'

অস্ত্রোপচারকাণ্ডে নতুন তথ্য: রাজ্যের সরকারি হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ আসেন সেখানে চিকিৎসা করাতে। আর এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ। তদন্ত কমিটি জানাচ্ছে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার করা হয়েছিল অপারেশনের সময়, তার গুণগত মান সঠিক ছিল না। ওই ওষুধ ও ফ্লুইড রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরবরাহ হয়েছিল। যে ব্যাচের ওষুধ সরবরাহ করা হয়েছিল, তার গুণমান পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করতে গার্ডেনরিচ হাসপাতালে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর যায় প্রতিনিধি দল। 

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে একটি তিন সদস্যের অনুসন্ধান দল ও পাঠানো হয়েছে গার্ডেনরিচ হাসপাতালে। স্বাস্থ্য ভবনের নির্দেশে এখনও বন্ধ রয়েছে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগের ওটি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কোন পথে রোগীদের শরীরে ঢুকলো সংক্রমণ, তা চূড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং চূড়ান্ত তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে না জমা পড়া পর্যন্ত বন্ধ থাকবে চোখের বিভাগের সব রকম কাজকর্ম।

গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার ও শনিবার ছানি অপারেশন করা হয় ২০ থেকে ২৫ জন রোগীর। তাঁদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকম সংক্রমণের সমস্যা দেখা দেয়। কেউ কেউ ছানি অপারেশনের পর দেখতেই পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। কীভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ হল, সেই কারণ খুঁজতে রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-র বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। সেই কমিটিই বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সূত্রের খবর রিপোর্টে বলা হয়েছে, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সংক্রমণ ছড়িয়েছে। অস্ত্রোপচারের সময় চোখের ভেতরের স্তরে আবরণ তৈরি করতে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার করা হয় তার থেকেই ছড়িয়েছে সংক্রমণ।  

সূত্রের খবর, রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-তে ভর্তি রয়েছেন ১৬ জন রোগী।  বেশিরভাগ রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁদের চোখের সংক্রমণ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।  সংক্রমণ কমাতে কয়েকজনের অপারেশনও করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: TMC MLA Oath: অবশেষে কাটল জট, শপথ নিলেন সায়ন্তিকা, রেয়াত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget