এক্সপ্লোর

Viral Video: গুটখার প্যাকেট থেকে বেরোল মার্কিন ডলার, ভাইরাল নগদ উদ্ধার

Kolkata Airport: রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।

কলকাতা: ঢাউস ব্য়াগের মধ্যে থরে থরে গুটখার প্যাকেট। তা দেখেই কৌতূহল হয়েছিল কলকাতা বিমানবন্দরের কাস্টমসের আধিকারিকদের। প্লাস্টিকের প্যাকেট ছিঁড়তেই চোখ কপালে কাস্টমসের আধিকারিকদের। কারণ গুটখার প্লাস্টিকের প্যাকেট থেকে বেরিয়ে আসছে থরে থরে মার্কিন ডলারের নোট। গুনে দেখা গেল রয়েছে মোট ৪০ হাজার মার্কিন ডলারের নোট। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩২ লক্ষ টাকা।

কোথা থেকে উদ্ধার:
কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্ককগামী এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার এমনই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। চেক-ইন লাগেজের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এত টাকা।

রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। এক ভারতীয় নাগরিক কলকাতা পৌঁছেছিলেন। ১১টা ৫৫মিনিটে স্পাইসজেটের একটি বিমানে ব্য়াঙ্কক যাওয়ার কথা ছিল। ওই যাত্রীর ইমিগ্রেশন চেক হয়ে গিয়েছিল। সিকিউরিটি চেকের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা তাঁকে আটকান। তারপরেই তাঁর ব্যাগ ধরে ধরে তল্লাশি শুরু হয়। গুটখার প্লাস্টিক প্যাকেটের মধ্যে থেকে পান মশলার সঙ্গে বেরিয়ে আসে ১০০ মার্কিন ডলারের নোট। গোটা উদ্ধারকাজের ভিডিও করা হয়েছে। সেটাই ভাইরাল রয়েছে। সব টাকা উদ্ধার করতে দীর্ঘক্ষণ সময় লেগেছে।

 

কত টাকা উদ্ধার:
ওই যাত্রীর ব্যাগ থেকে মোট ৪০০টি নোট উদ্ধার হয়েছে। মোট ৪০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ওই টাকার মূল্য ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা।

কী নিয়ম:
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে এক ভারতীয় বিদেশ যাওয়ার সময় ভারতীয় মুদ্রার মূল্যে ২৫ হাজার টাকা সঙ্গে রাখতে পারেন। 

আরও টাকা উদ্ধার:
ফের কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ নগদ। ৫৯ লক্ষের পর এবার ৪৩ লক্ষ, এবার স্ট্র্যান্ড রোডে টাকার পাহাড়! এবার স্ট্র্যান্ড রোডে যকের ধন, নগদ সাড়ে ৪৩ লক্ষের হদিশ। স্ট্র্যান্ড রোডে ৩জনকে গ্রেফতার করল পুলিশ। ২টি ব্যাগ ভর্তি ১০০, ৫০০, ২০০০ টাকার নোটে সাড়ে ৪৩ লক্ষ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণেই হাঁপানি! শিকার শিশুরাই! উদ্বেগ নয়া সমীক্ষায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget