এক্সপ্লোর

Asthma Attacks in Children: বায়ুদূষণেই হাঁপানি! শিকার শিশুরাই! উদ্বেগ নয়া সমীক্ষায়

Air Pollutants: দূষক পদার্থের সংস্পর্শে আসা এবং শিশুদের শ্বাসযন্ত্রের মধ্যে হওয়া পরিবর্তনের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা হয়েছে ওই সমীক্ষায়।

নয়াদিল্লি: সাম্প্রতিক কালে প্রায়শই শিশু ও নাবালকদের মধ্য়ে অ্য়াসথমা, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যাচ্ছে। এই নিয়ে একটি সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। মূলত ২টি বায়ুদূষক, ওজোন এবং অতি সূক্ষ্ম ধূলিকণা (Fine Particulate Matter)-এর জন্যই কম আয়ের শহর-অঞ্চলের (Low Income Urban Areas) শিশু ও নাবালক-কিশোরদের মধ্যে নন-ভাইরাল অ্য়াসথমা অ্যাটাকের ঘটনা দেখা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, আমেরিকার বিজ্ঞানীদের করা একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

দুটি দূষক পদার্থের সংস্পর্শে আসা এবং শিশুদের শ্বাসযন্ত্রের মধ্যে হওয়া পরিবর্তনের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা হয়েছে ওই সমীক্ষায়।

এটি একটি পর্যবেক্ষণমূলক সমীক্ষা। আমেরিকার, ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ (NIH)-এর অর্থ সাহায্যে এই সমীক্ষা হয়েছে। শহর অঞ্চলের বাতাসে কিছু দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া এবং সেখানে শ্বাসযন্ত্র সংক্রান্ত ভাইরাস ছাড়া অন্য কারণে অ্যাজমা অ্যাটাকের কারণে শ্বাসযন্ত্রের যে পরিবর্তন হয়- এই দুটির মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করা হয়েছে এই সমীক্ষার মধ্যে। 

কোথায় প্রকাশিত হয়েছে:
ল্যান্সেট প্ল্যানেটারি হেল্থ (Lancet Planetary Health)-জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা পত্র। 

NIH-এর একটি অংশ ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্য়ালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (National Institute of Allergy and Infectious Diseases)-এর অ্যাক্টিং ডিরেক্টর হিউ অউচিনক্লোস (Hugh Auchincloss) জানিয়েছেন, কিছু দূষিত পদার্থের সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া শহর অঞ্চলের শিশুদের নন-ভাইরাল অ্যাজমা অ্যাটাকের একটা যোগ দেখতে পাওয়া গিয়েছে। এর থেকেই এটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে বায়ু দূষণ কমলেই এখানে স্বাস্থ্যের উন্নতি সম্ভব।

অ্যাজমা কী?
শ্বাসযন্ত্র এবং লাগোয়া অংশের প্রদাহ থেকে অ্যাজমা হয়ে থাকে। অ্যাজমা অ্যাটাকের সময় শ্বাসযন্ত্রের বায়ু চলাচলের পথ ভিতর থেকে ফুলে যায়, পেশি সংকোচন হয়, অতিরিক্ত সর্দি উৎপন্ন হয়ে বায়ু চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। 

কীভাবে সমীক্ষা:
এই সমীক্ষা মূলত আমেরিকার দরিদ্র শহর-অঞ্চলের শিশু ও নাবালকদের উপর হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই এলাকায় থাকা নাবালকরা অ্যাজমার শিকার সবচেয়ে বেশি। ৬-১৭ বছরের নাবালকদের উপরের ২০৮ জনের উপর সমীক্ষা হয়েছে। দুবার শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যার সময় পরীক্ষা করা হয়েছে। মোটামুটি এক একজনের উপর ৬ মাস ধরে সমীক্ষা চালানো হয়েছে। প্রতি ক্ষেত্রে অসুস্থতার সঙ্গে বাতাসের মান (AQI) মিলিয়ে দেখা হয়েছে। সরকারি ভাবে ওই এলাকায় বাতাসের দূষক নিয়ে কী কী তথ্য় রয়েছে, নজর রাখা হয়েছে তাতেও।  

এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে হাঁপানি সংক্রান্ত সমস্যা সুরাহা করার বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। বায়ুদূষণ কমানোর পাশাপাশি, হাঁপানির চিকিৎসায় নতুন কোনও ভাবনার অবকাশও রয়েছে এই গবেষণায়। এমনটাই বলা হয়েতে গবেষণাপত্রে।

আরও পড়ুন: ধৃত জঙ্গিদের ডায়েরিতে কীসের শপথ? আরও লিঙ্কম্যানের খোঁজ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget