এক্সপ্লোর

Road Accident: রাতের অন্ধকার, প্রবল বৃষ্টি... সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে গেল চাল বোঝাই গাড়ি! ভয়ঙ্কর পরিণতি

Road Accident News: স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল। তখনই ঘটে যায় এই ঘটনা

কলকাতা: প্রবল বর্ষণে বেহাল উত্তরবঙ্গ। বাড়ছে নদীর জলস্তর, একের পর এক সেতু ভাঙছে! আলিপুরদুয়ার, শিলিগুড়িতে আগামী ২ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, মালদা ও দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  গোটা উত্তরবঙ্গেই হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওদা দফতর। টানা বৃষ্টিতে বেহাল দশা পাহাড়ের অধিকাংশ রাস্তাঘাটেরও। জায়গায় জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ, একাধিক জায়গায় সেতু ভেঙে গিয়েছে। ব্যহত হয়েছে যান চলাচল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায়। আর এবার, সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে মৃত্যু হল, চাল বোঝাই কন্টেনার গাড়িতে থাকা ২ ব্যক্তির। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা বলে ধারণা পুলিশের।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল। তখনই ঘটে যায় এই ঘটনা। বৃষ্টির মধ্যে কালচিনি থানার মেন্ডাবাড়ি এলাকার ৩১সি জাতীয় সড়কে দিয়ে যাচ্ছিল, একটি বিশাল চাল বোঝাই কন্টেনার। কিন্তু যেতে যেতেই হঠাৎ বৃষ্টির মধ্যে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ১৮ চাকার ওই বিশাল চালের কন্টেনারটি। স্থানীয়রা বলছেন, গাড়িটি এমনিতেই তীব্র গতিতে যাচ্ছিল। আর এত বৃষ্টি হচ্ছিল যে, অত গতিতে গাড়ি চালালে রাস্তার দিকে চোখ রাখা আর গতি বোঝা কার্যত দুষ্কর। যথেষ্ট গতি ছিল গাড়িটির। আর ঠিক সেই সময়েই, উল্টোদিক থেকে আসছিল আরও একটি গাড়ি। সেই গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চাল বোঝাই কন্টেনারের গাড়িটি। গতি হারিয়ে গাড়িটি ধাক্কা মারে বাঁ-পাশের ভাণ্ডানী নদীর সেতুর কংক্রিট রেলিং-এ। সেই সময় নদীর স্রোত এবং জলস্তর ছিল ভয়ঙ্কর। পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়, গাড়িতে থাকা ২ ব্যক্তির। জানা যাচ্ছে, ওই ২ ব্যক্তিই উত্তরপ্রদেশের। মারা যাওয়ার পরেও, সেখানেই আটকে ছিল তাঁদের দেহ। ঘটনার খবর পেয়ে কালচিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি যে যথেষ্ট গুরুতর তা তখনই বোঝেন তাঁরা। একে তো প্রবল বৃষ্টি, তার ওপর অন্ধকার, তীব্র নদীর স্রোত.. সব মিলিয়ে ব্যহত হয় উদ্ধার কার্য। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দেহ দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: Ujaan Ganguly: পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget