এক্সপ্লোর

Mamata Banerjee: আচমকা চায়ের দোকানে হাজির মমতা, ঝাঁঝরি নিয়ে ভাজলেন চপ, হাতে হাতে তুলেও দিলেন

Jhargram News:মঙ্গলবার প্রশাসনিক সভার পর বেলপাহাড়ির আদিবাসী গ্রামে হাজির হন মমতা। সেখানে ক্ষোভ-বিক্ষোভ শোনার পর রওনা দেন।

বেলপাহাড়ি: পথ চলতে চলতে কখনও ঢুকে পড়েন চায়ের দোকানে। কখনও আবার বসে যান মোমো বানাতে। ঝাড়গ্রাম (Mamata Banerjee Jhargram Visit) সফরেও তার অন্যথা হল না। বেলপাহাড়ি থেকে ফেরার পথে রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গরম তেলে মুচমুচে চপ ভাজলেন নিজেই। দোকানদারের সঙ্গে কথা বলার পাশাপাশি, চপ, তেলেভাজা-সহযোগে জনসংযোগও সারতে দেখা গেল তাঁকে (Mamata Distributes Fritters)। 

ঝাড়গ্রাম সফরে গিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার প্রশাসনিক সভার পর বেলপাহাড়ির (Belpahari News) আদিবাসী গ্রামে হাজির হন মমতা। সেখানে ক্ষোভ-বিক্ষোভ শোনার পর রওনা দেন। সেই সময়ই রাস্তার ধারের একটি চায়ের দোকান চোখে পড়ে মমতার। সটান দোকানের ভিতর ঢুকে যান তিনি। দোকানে তখন চপ ভাজছেন এক ব্যক্তি। এক দিকে ডেকচিতে ফুটছে চা। সটান চপ ভাজতে নেমে পড়েন মমতা। সকলের সঙ্গে  কুশল বিনিময় করেন। জানতে চান, কোনও সমস্যা আছে কিনা। 

আরও পড়ুন: Mamata Banerjee: ঘর-কল, কিচ্ছু পাইনি, কবে পাব! আদিবাসীদের প্রশ্নে মমতা বললেন, ‘রোজ ঝগড়া করছি’

এর পর, দোকানের ভিতর কোথায়, কী হচ্ছে, চোখ বুলিয়ে দেখে নেন তিনি। তার পর টেবিলের উপর সাজানো কৌটোকাটি পেরিয়ে দোকানের সামনের অংশে পৌঁছন। সেখানে একদিকে রাখা ছিল চপ। তরকারি এবং অন্য রান্না ঢাকা দিয়ে রাখা ছিল ডেকচিতে। দোকানে তখন উপচে পড়ছে ভিড়। কোনও কিছু না ভেবেই খবরের কাগজের কেটে রাখা টুকরো হাতে তুলে নেন মমতা। তার পর, চপ সেই কাগজে মুড়িয়ে তুলে দেন হাতে হাতে। 

কাগজে মুড়ে হাতে হাতে চপ তেলেভাজা তুলে দিলেন মমতা

আচমকা মমতার আগমনে হতচকিত হয়ে পড়েন ওই চায়ের দোকানের লোকজন। কখনও বকোনও মুখ্যমন্ত্রীকে এমন ভূমিকায় দেখেছেন কিনা জানতে চাইলে, তাঁরা বলেন, "না না, কখনও দেখিনি। দারুণ সৌভাগ্য আমাদের। এত মিটিং মিছিলে গিয়েছি, কখনও কাছ থেকে দেখতে পাইনি ওঁকে। তাই এত কাছ থেকে দেখতে পাব, ভাবিইনি।"

এর আগে, এ দিনই প্রশাসনিক সভার পর মালাবতী গ্রামে আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু সেখানে পৌঁছে স্থানীয়দের ক্ষোভের কথাই জানতে পারেন তিনি। মমতাকে দেখে ঘিরে ধরেন সকলে। তাঁদের বলতে শোনা যায়, "ঘর, কল, কিচ্ছু পাইনি। ১০০ দিনের কাজেও মেলেনি টাকা।  কবে পাব এ সব?" কেউ কেউ জানান, দুই কিলোমিটার দূর থেকে খাবার জল আনতে হয় তাঁদের। বাংলা আবাস যোজনার আওতায় বাড়িও পাননি। আর কত দিন এ ভাবে চলবে, জানতে চান।

প্রশ্নের উত্তরে মমতাকে বলতে শোনা যায়, "দিল্লি বন্ধ করে রেখেছে। আমাদের টাকা নিয়ে নিয়েছে। যখন পাব, তখন দিয়ে দেব। রোজ ঝগড়া করছি, ২০২৪-র মধ্যে হয়ে যাবে।" জলের পাইপ টানতে সময় লাগছে বলেও জানানব মমতা। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। 

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget