এক্সপ্লোর

Alipurduar News: ভুয়ো কর্মীদের নামে টাকা, দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় পুরসভা

Alipurduar Update: পুরকর্মীদের একাংশ এই ঘটনায় জড়িত বলে অভিযোগ তুলে সরব বিজেপি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পুরকর্মীদের নামে টাকা ঢুকছে ব্যাঙ্কে, কিন্তু যাঁদের নামে টাকা, সেই নামে কোনও কর্মীই নেই পুরসভায় (municipality)। এমনই অভিযোগ উঠল আলিপুরদুয়ারে (Alipurduar)। কাঠগড়ায় তৃণমূল (TMC) পরিচালিত আলিপুরদুয়ার পুরসভা। অভিযোগ, পুরকর্মীদের একাংশ এই ঘটনায় জড়িত। এই অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি।

কী অভিযোগ?
কাজ না করেও, পুরসভার টাকা অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ। ভুয়ো কর্মীদের নাম করে অ্যাকাউন্ট খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আলিপুরদুয়ারের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলক রায়ের অভিযোগ, পুরকর্মীদের একাংশের মদতে চলছে দুর্নীতি। ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকার পর তা সরিয়েও নেন অভিযুক্তরা। তিনি বলেন, 'যাঁরা কাজই করেন না তাঁদের অ্যাকাউন্টে ২০১৯-এর মার্চ থেকে টাকা ঢুকছে। একজনের ৮৯ হাজার টাকা ঢুকেছে। পুরসভা কিছু না করলে এফআইআর করব।' ৯ নম্বর ওয়ার্ডেরই এক বাসিন্দা মেনে নিয়েছেন যে তাঁর স্বামী পুরসভায় কাজ করেন, বেতন ঢোকে চারটি অ্যাকাউন্টে। ওই বাসিন্দা যোগমায়া শর্মা সাহা বলেন, 'আমার স্বামী পুরসভায় কাজ করে। ২০০ টাকা হাজিরায়। আমাদের বলা হয় কাজ করতে চাইলে চারজনের অ্যাকাউন্ট লাগবে। ২০১৮ থেকে পাই। বলেছিল কাজ করলে চারটে অ্যাকাউন্ট লাগবে।'

শুরু তরজা:
এই অভিযোগ ঘিরে তরজায় জড়িয়েছে বিজেপি (BJP) ও তৃণমূল। তৃণমূলের মদতে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ বিজেপির। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল, 'দীর্ঘদিন ধরে পুরসভা দুর্নীতিতে ডুবে গেছে। রহস্যজনকভাবে টাকা জমা পড়েছে, সেই টাকা কোনও এক কর্মীর কাছে দিয়ে আসা হচ্ছে। বোর্ড তদন্ত করুক।' অভিযোগের কথা মেনে নিলেও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, 'আধিকারিকদের বলেছি তদন্ত করতে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারব না। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।' চলতি সপ্তাহে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারই কিছুক্ষণ পরে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে চলে আসায় কার্যত অস্বস্তিতে তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভা। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, চলছে রাজনৈতিক তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget