এক্সপ্লোর

Alipurduar Co Operative Scam: আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত করবে CBI-ED-ই, ডিভিশনে বেঞ্চে বহাল নির্দেশ

Calcutta High Court : হাকিম বদলালেও হুকুম যে বদলাল না। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই, রায় দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলকাতা : আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির (Alipurduar Co Operative Scam) অভিযোগে তদন্ত করবে CBI-ED-ই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই, রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না CID-কে।

আদালত আশা করবে, দুর্নীতির তদন্তের গুরুত্ব দিয়ে করবে CBI ও ED। গ্রেফতার করবে অভিযুক্তদের। দোষীরা যে কাউকে কিনতে পারে। এই তদন্ত সারদাকাণ্ডের (Sarada Scam) মতো হতে দেওয়া যাবে না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে বারবার ভর্ৎসনা করার পর, এবার আলিপুরের সমবায় দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কার্যত সতর্ক করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court)। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, ১৮ অক্টোবর, তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে।

হাকিম বদলালেও হুকুম যে বদলাচ্ছে না, তার ইঙ্গিত মঙ্গলবারই পাওয়া গিয়েছিল। আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত করবে CBI-ED-ই।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই, রায় দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ফলে সমবায় সমিতিতে দুর্নীতির মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। তবে, CID-কে স্বস্তি দিয়ে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ খারিজ করল এই বেঞ্চ।

গতবছর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের। দুটি ফ্ল্য়াটে হানা দিয়ে নগদ ৫০ কোটি টাকার পাহাড় খুঁজে পেয়েছিল ইডি।
আর আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতেও ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। ৩ বছর ধরে CID তদন্ত করলেও, তাতে সন্তোষ প্রকাশ করেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

গত ২৪ অগাস্ট, ওই মামলায় CBI-ED-কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের আইনজীবী সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালে, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি CBI ও ED-র হাতে তুলে না দিলে, রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও এজলাসে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দেন। নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে CID'কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। বৃহস্পতিবার সেই মামলার রায় দিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে নির্দেশ দেয়, আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাবে CBI ও ED। তবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে স্বস্তি দিয়ে, জরিমানার নির্দেশ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না CID'কে। CID'র বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও, নির্দেশনামা থেকে সরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- 'দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী', সুখবর জানালেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest Kolkata:
"ছাত্র বা পুলিশ,কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির
Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
West Bengal News Live: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা

ভিডিও

Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live
Firhad Hakim: বিধানসভায় বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget