এক্সপ্লোর

Alipurduar: কালচিনিতে ভয়াবহ দুর্ঘটনা, দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে লাগল আগুন

Alipurduar News: রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হলে দুটো গাড়ির ইঞ্জিনেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত হন আলিপুরদুয়ার ও কালচিনি থানার পুলিশ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনিতে ভয়াবহ দুর্ঘটনা (massive accident)। সেখানে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের (Trailer) মুখোমুখি সংঘর্ষের (Head-on Collision) ঘটনা ঘটেছে। দুর্ঘটনা থেকে ধরে যায় আগুন (Fire)।

কালচিনিতে ভয়াবহ দুর্ঘটনা

কালচিনিতে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই ট্রেলারেই দাউদাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল আসে ঘটনাস্থলে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গতকাল, অর্থাৎ বুধবার রাত ৮টা নাগাদ পোড়ো বনবস্তি এলাকায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল ৩১ নম্বর জাতীয় সড়ক। রাত পৌনে ২টো নাগাদ একদিকের লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পুলিশ সূত্রে খবর, প্রথমে ভুটান থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রেলারের চাকা ফেটে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে চলে আসে। সেখানে গুয়াহাটিগামী আলুবোঝাই ট্রেলারে ধাক্কা লাগে। একটি ট্রেলারের চালক আহত হয়েছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হলে দুটো গাড়ির ইঞ্জিনেই আগুন ধরে যায়। বাংলাদেশগামী পাথরবোঝাই গাড়ির চালক কিছুটা সুস্থ অবস্থায় নিজেকে রক্ষা করতে পারলেও পায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন গুয়াহাটিগামী আলুবোঝাই গাড়ির চালক। আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত হন আলিপুরদুয়ার ও কালচিনি থানার পুলিশ। দুটি ক্রেনের সাহায্যে জাতীয় সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: Nadia: গ্রিন সিটি মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে

সেরা শিরোনাম

সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget