এক্সপ্লোর

Birbhum News : পাশে পাননি বাড়ির লোকদেরও, মনের জোরে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে হলেন মা

Rampurhat Medical College : রামপুরহাট মেডিক্যাল কলেজের এমএসভিপি পলাশ দাস বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের এক অভিনব ঘটনার সাক্ষী ও অংশীদার হতে পেরে দারুণ আনন্দিত আমরা সকলেই।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : সঙ্গী ছিল শ্রেফ মনের জোর। পাশে ছিল না কেউ। কিন্তু কিছুতেই থমকে যাননি দশরথ মাঝি। একার হাতে পাথর কেটে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছিলেন তিনি। সমাজের বঞ্চনা থেকে শুরু করে নিজের লোকেদের দূরে সরে যাওয়া, কোনও কিছুই আটকাতে পারেনি সঙ্গীতা কেশরীকেও। মনের জোরে ও চিকিৎসা শাস্ত্রের সাহায্যে ৪৮ বছর বয়সে মা হয়েছেন যিনি। আইভিএফ (IVF) পদ্ধতির সাহায্যে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু দিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। যে পথটা মোটেই দশরথের পাহাড় কাটার থেকে কম কিছু নয়।

জন্মসূত্রে উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা সঙ্গীতা। ২৭ বছর আগে বিয়ে হয়েছিল বীরভূমের মুরারইয়ের অরুণ প্রসাদ কেশরী সঙ্গে। মুদিখানার দোকান ছিল তাঁর। স্বামী-স্ত্রী সংসার ভালভাবেই চলছিল। কিন্তু করোনা মহামারী লণ্ডভণ্ড করে দিয়েছিল তাঁদের জীবন। দু'বছর আগে করোনায় মারা যান তিনি। দীর্ঘদিনের দাম্পত্যজীবন কাটালেও সন্তানসুখ থেকে বঞ্চিত ছিলেন কেশরী দম্পতি। মাঝে সন্তান পাওয়ার প্রত্যাশায় বেশ কিছুদিন ধরে কলকাতার এক ইন ভিট্রো ফার্টিলাইজেশন সেন্টারে আসছিলেন তাঁরা। কিন্তু স্বামী মারা যাওয়ার পর একেবারেই একা হয়ে পড়েন সঙ্গীতা। কিন্তু হার মানেননি তিনি। স্থির করেন, সেই সেন্টারে স্বামীর সংরক্ষিত শুক্রাণু দিয়েই আইভিএফ পদ্ধতির মাধ্যমে মাতৃত্বের স্বাদ অর্জন করবেন। 

স্বামীহারা সঙ্গীতা মনের জোরে কঠিন এক সিদ্ধান্ত নেওয়ার পরও আসেনি কম বাধা। নিজের ভাবনার কথা পরিবারের লোকজনকে জানালে বেঁকে বসেন তাঁরা। বলা ভাল, সরে যান পাশ থেকে। তারপর থেকে সমাজ-আত্মীয় সবাই 'কী ভাববেন-বলবেন' দ্বন্দ্বের প্রবল এক বাধার সামনে একা অকুতোভয় হয়ে লড়তে নামেন সঙ্গীতা। শেষমেশ সেই পথে তিনি পেয়েছেন সাফল্য। রামপুরহাট মেডিক্যাল কলেজে গত মঙ্গলবার রাতে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্মের সময় আড়াই কেজি ওজনের সন্তান সুস্থ-স্বাভাবিক থাকলেও বেশি বয়সে মাতৃত্বের স্বাদ নেওয়া সঙ্গীতার শারীরিক অবস্থা কিছুটা জটিল। তিনি এখনও রামপুরহাট মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। 

রামপুরহাট মেডিক্যাল কলেজের এমএসভিপি পলাশ দাস বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের এক অভিনব ঘটনার সাক্ষী ও অংশীদার হতে পেরে দারুণ আনন্দিত আমরা সকলেই। বাংলার প্রত্যন্ত এলাকার এক মহিলা এভাবে এগিয়ে আসায় তাঁকে কুর্নিশ জানাতেই হয়। ডায়াবিটিস সহ বেশ কিছু সমস্যার জেরে আপাতত তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। সন্তানটি সুস্থ রয়েছে। 

আরও পড়ুন- প্রাক্তন প্রধানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, আত্মঘাতী তৃণমূলের পঞ্চায়েত সদস্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget